হাওড়া , ৯ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধের ক্যান বোঝাই ছোট হাতি গাড়ি। বৃহস্পতিবার সকালে লিলুয়ার জয়পুর বিল সংলগ্ন সিসিআর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জানা যায় ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্যান্ডেল থেকে দুধের গাড়িটি আসছিল হাওড়ায়। কোনওভাবে গাড়ির চাকা স্লিপ করে পাল্টি খেয়ে যায়। আহতদের উদ্ধারে ছুটে আসেন লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ। আসেন লিলুয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় সরকারিভাবে জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম রাজকুমার যাদব। লিলুয়া ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
সোদপুর ফ্লাইওভারের নিচে ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড।
ব্যারাকপুর , ২৬ মার্চ:- ভয়াবহ রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোদপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি ফাস্ট ফুডের দোকানে। শুক্রবার বিকেলে আচমকাই আগুন লেগে যায় ওই ফাস্টফুডের দোকানটিতে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে ক্ষতিগ্রস্থ হয় পাশের আরও দুটি দোকান। যদিও দমকল আসার আগেই পাশে থাকা ড্রেনের জল তুলে স্থানীয়রা ও দোকানদাররা আগুন নেভানোর কাজে […]
উচ্চমাধ্যমিকে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব বিদ্যালয় শিক্ষা দপ্তরের।
কলকাতা , ২৪ জুলাই:- চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করেছে। দপ্তরের আধিকারিকরা গতকাল রাতে এই নিয়ে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন। পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কিনা সংসদ সভাপতিকে সেই বিষয়টি […]
বুধবারেও দুই ডিভিশনের কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সূচি পরিবর্তন করলো পূর্ব রেলওয়ে।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- জলমগ্ন পরিস্থিতিতে মঙ্গলবারের পর বুধবারেও শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনের কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সূচি পরিবর্তন করলো পূর্ব রেল। গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। কিন্তু এরপরেও হাওড়া ডিভিশনের টিকিয়াপাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিং থেকে জমা জল এখনও সম্পূর্ণ সরেনি। শিয়ালদহ ডিভিশনের কলকাতা […]









