স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের খেলায় আগুনে মেজাজটা ছিল না। দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের জন্য ঝাঁপায় ‘দ্য রেডস’। উৎকণ্ঠা কাটিয়ে লিভারপুলকে ৭১ মিনিটে ১-০ এগিয়ে দেন সাদিয়ো মানে। ২-০ হয় ৮৯ মিনিটে। গোল করেন পরিবর্ত হিসেবে নামা উনিশ বছরের কার্টিস জোন্স। এ দিকে, শনিবার ওয়াটফোর্ডকে ৩-০ হারিয়ে চেলসি-র ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পরিষ্কার বলে দিলেন, তাঁর পাখির চোখ পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগ।। আপাতত তিনে আছে লেস্টার সিটি। পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৮। সমসংখ্যক ম্যাচ খেলা চতুর্থ চেলসির পয়েন্ট ৫৭। পিছিয়ে নেই পাঁচে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (৩৩ ম্যাচে ৫৫)। অন্য ম্যাচে বড় অঘটন। সাউদাম্পটনের কাছে ০-১ হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
Related Articles
বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন।
কলকাতা , ৫ অক্টোবর:- নতুন জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষার ভালো ফলাফল সব ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ। তাই মেধাতালিকা না থাকলে এ নিয়ে তাদের গর্ব […]
যান্ত্রিক ত্রুটি, বিপত্তি হাওড়া আমতা লোকালে।
হাওড়া, ৬ আগস্ট:- যান্ত্রিক ত্রুটির কারণে বিপত্তি হাওড়া আমতা লোকালে। এর জেরে মঙ্গলবার সকালে সাময়িক বিপাকে পড়েন ওই লোকালের যাত্রীরা। পরে ওই লোকালের যাত্রীদের পরবর্তী ট্রেনে হাওড়ায় আনা হয়। এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ট্রেনটি বাঁকড়া নয়াবাজ স্টেশনে মেরামত করা হয় বলে জানা গেছে। এই মুহুর্তে হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। Post […]
মেয়ের উপর শারীরিক নিগ্রহ , সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে।
হাওড়া, ৩১ মার্চ:- কিশোরী মেয়ের উপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মা এবং মেয়ে মিলে খুন সৎ বাবাকে। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে। বুধবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম (৫৫) নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম এর আগে মুম্বইতে থাকলেও কয়েক […]








