হুগলি , ৫ জুলাই:- তৃণমূলের শোকজের কোন অর্থ নেই নন্দীগ্রামে যদি এত শোকজ করতে হয় তাহলে সুন্দরবনে আরো কত শোকজ করতে হবে। এরপর তৃণমূল দলটাই উঠে যাবে বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি , আমফানে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে কংগ্রেস ও সিপিএম এর যৌথ নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক মিছিল। কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও সিপি এম সুজন চক্রবর্তীর নেতৃতে হুগলি শ্রীরামপুরের নওগাঁ মোড় থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় বৈদ্যবাটিতে । মিছিলে ছিলেন ফরযার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। আব্দুল মান্নান জানান একদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে তৃণমূল নেতারা আমফানের টাকা নিয়ে যে ভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন চলবে। মিছিলে দুই দলের কয়েকশো কর্মী পা মেলান।
Related Articles
ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ বাম শ্রমিক সংগঠনের
হুগলি , ৩০ মার্চ:- রিষড়া ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ করলো বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘদিন ধরে জুটমিল বন্ধ সমস্যায় পড়ছে শ্রমিকদের পরিবার। তাই অবিলম্বে জুটমিল খোলার দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করে বাম শ্রমিক সংগঠন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। Post Views: 438
শাসক-বিরোধী বিক্ষোভে বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে অধ্যক্ষর অনুমতি চান। অধ্যক্ষ বিষয়টি বিচারাধীন বলে দাবি করে সেই অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা পোস্টার সহযোগে স্লোগান […]
কলকাতার রেড রোড জুড়ে লাগানো হবে, রক্ত চন্দন ও শ্বেত চন্দন গাছ।
কলকাতা, ২৬ জুলাই:- উত্তরবঙ্গের বক্সা অভয়ারণ্যের বনবস্তির বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য এই অরণ্যঅঞ্চলে থাকা ৯১টি পরিবারের মাথা পিছু প্রত্যেক কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। এ ছাড়াও ওই পরিবারের কোনো বিশেষ ভাবে সক্ষম সদস্য থাকলে তাদের আরো অতিরিক্ত টাকা দেওয়া হবে যাতে তারা নিজেরাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন। এ […]










