হাওড়া , ৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে। যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না এদের কাছে নিজেই হাজির হয়ে যান যমরাজ স্বয়ং। এরা যাতে মাস্ক ব্যবহার করেন সেই সচেতনতার বার্তা দেন যমরাজ। পথচলতি মানুষও যমরাজকে প্রতিশ্রুতি দেন তারা সরকারি নির্দেশ মেনে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে রাস্তায় বের হবেন। এদিন ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী যমরাজকে নিয়ে হাওড়ার রাস্তায় ঘুরে সচেতনতার বার্তা তুলে ধরেন। সকলের হাতে মাস্ক তুলে দেন।
Related Articles
আহত রাজহাটের ময়ূর,চিকিৎসা চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- পোলবার রাজহাটে নীলকন্ঠি ময়ূরের বাস। ঝাঁক ঝাঁক ময়ূর আম বাগান, বাঁশ বাগানে ঘুরে বেড়ায়।কখনো কুকুর কামরে দেয়, কখনো চোরা শিকারিরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরাই তাদের রক্ষা করে বিপদ থেকে। আজ একটি ময়ূর হটাৎই অসুস্থ হয়ে পরে রাজহাট উত্তরপাড়ায়। এক বালিকা ময়ূরটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়। জল দিয়ে শুশ্রূষা করা […]
মহান উদ্যোগ। বালির “ফ্ল্যাগ ম্যান” মনোরঞ্জন ৬০ হাজারেরও বেশি জাতীয় পতাকা কুড়িয়ে সংগ্রহে রেখেছেন।
হাওড়া, ১৬ আগস্ট:- স্বাধীনতা দিবসের দিন বা প্রজাতন্ত্র দিবসের দিন বা ২৩ জানুয়ারি, ২রা অক্টোবর বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিকলি করে সাজানো হয় ছোট ছোট কাগজের বা প্লাস্টিকের পতাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক পরের দিনই হাওয়ায় উড়ে গিয়ে বা ছিঁড়ে গিয়ে রাস্তায় পড়ে থাকতে […]
বাংলার গর্ব মমতা কর্মসূচিতে চন্ডীতলায় শতাধিক পুরনো কর্মীদের সন্মানিত করেন বিধায়ক।
হুগলি, ১৭ মার্চ :- আমি আকবর আলী খন্দকারের শূন্যস্থান পূরণ করতে পারব না। কিন্তু পুরনো কর্মীদের দলে সন্মান দিয়ে গুরুত্ব বাড়িয়ে আকবরের স্বপ্নকে সার্থক করতে পারব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাকে সার্থক রুপ দেওয়ার চেষ্টা করব।মঙ্গলবার চন্ডীতলা বিধানসভার মোনবেড় বিদ্যাসাগর কমিউনিটি হলে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে একথা বলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। এ দিনের কর্মসূচিতে শতাধিক […]










