স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের নেতৃত্বেই ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছিল প্রোটিয়া শিবির। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স নিজে। সেবার বিশ্বজয়ের সম্ভাবনা থাকলেও, বৃষ্টিবিঘ্নত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে কেঁদে ফেলেছিলেন এবিডি। ওই হারে যে তিনি ভেঙে পড়েছিলেন, তা স্বীকার করেছেন প্রোটিয়া কিংবদন্তি। এর পরই তিনি আন্তর্জজাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। সবাইকে অবাক করে ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডিভিলিয়ার্স। এমন একটা সময়, যখন তিনি নিজের ব্যক্তিগত কেরিয়ারে সাফল্যের শিখরে অবস্থান করছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেন এবিডি।
Related Articles
বালিহল্টে দুর্ঘটনায় জখম ২।
হাওড়া , ২১ ডিসেম্বর:- হাওড়ায় বালিহল্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রেলার ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক আটকে পড়েন। ট্রাফিক পুলিশ এসে তাঁকে উদ্ধার […]
ডানকুনিতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।
হুগলি, ২৪ অক্টোবর:- ডিজেলের দাম সেঞ্চুরি, পেট্রোল আগেই শতরান টপকে গেছে। তবুও নাজেহাল অবস্হা ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানযটে ট্রাক থেকে ছোটো গাড়ি। সেই পুজোর দিন থেকে শুরু হয়েছে বর্ধমান-কোলকাতা মুখে লেনে নরক যন্ত্রনা। আজও সকাল থেকে ফের পুনরাবৃত্তি। ডানকুনি মাইতিপাড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লম্বা গাড়ির লাইন। একে তেলের মূল্য বৃদ্ধি, পাশাপাশি টোল […]
শেষ তিন পর্বে বাংলার জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
কলকাতা, ১৪ মে:- লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র অনুসারে, চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় ৩২ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে আগামী ৩ দফায় ভোট হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন। যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনীর বৃদ্ধি সংক্রান্ত […]








