কলকাতা , ৩ জুলাই:- মহাকরণের ৬ নম্বর গেটের সামনে সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা পুলিশকর্মী কনস্টেবলের। বিশ্বজিৎ কারক (৩৪)। বিশ্বনাথ পঞ্চম ব্যাটেলিয়ানে কর্মরত ছিল, মার্ক ফোর গ্রুপের রাইফেল থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। উচ্চপদস্থ অফিসাররা এই ঘটনায় তদন্ত শুরু করেছে কি কারনে এই ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। বেলা ৩.৩৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ যদিও ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন নাকি অসাবধনতা বশত গুলি চলে তাঁর মৃত্যু হয়েছে , তা তদন্ত করে দেখছে পুলিশ৷ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সরকারি কর্মীরা৷ দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী ৷ ওই পুলিশকর্মীর থুতনির নীচ দিয়ে গুলি ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ৷
Related Articles
সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন, প্রৌঢ়কে চড় মারতে উদ্যত বিধায়ক!
সুদীপ দাস, ২৩ সেপ্টেম্বর:- সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন বিধায়ক। চায়ের দোকানে বসা এক প্রৌঢ় মাস্ক পরতে না চাওয়ায় রিতিমত চড় মারতে উদ্যত হলেন তিনি। ঘটনাটি হুগলী চুঁচুড়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডে হুগলী স্টেশন রোডের। ওই ওয়ার্ড কনটেনমেন্ট জোন হওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নিয়ে সাধারন মানুষকে সচেতনত করতে নামেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। করোনা নিয়ে […]
শিক্ষাসংক্রান্ত বিলের ভোটাভুটিতে চলতি অধিবেশনে যোগ দেবেন বিজেপির বিধায়করা।
কলকাতা, ১০ জুন:- বিধানসভার চলতি অধিবেশনে সাসপেন্ড হওয়া সাত সদস্য বাদে বিজেপির বাকি বিধায়করা অংশ নেবেন।শুক্রবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিলগুলির ভোটাভুটিতেও বিধায়করা যোগ দেবেন বলে ঠিক হয়েছে। আদালতের পরামর্শ মেনে বিজেপির সাসপেনশন প্রত্যাহার নিয়ে বিজেপি দুই দফায় প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম প্রস্তাবে সুদীপ মুখোপাধ্যায় এবং মিহির গোস্বামীর […]
হাওড়া স্টেশনে গ্রেপ্তার দুই বাংলাদেশি
হাওড়া, ২২ এপ্রিল:- হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পেশ করা হলো বৈধ কাগজপত্র পাসপোর্ট না থাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার দুই বাংলাদেশি আব্দুল্লাহ ,ফরিদা বেগম দুজনে স্বামী স্ত্রী কি উদ্দেশ্যে ভারতে এসেছে খতিয়ে দেখছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশ থেকে বসিরহাট আসে হাওড়া স্টেশন হয়ে […]









