স্পোর্টস ডেস্ক,২ জুলাই:- বিদেশেই সম্ভবত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম সংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহি অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের আইপিএল এর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে আইপিএল কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বর্তমানে বিসিসিআই টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে৷ একটি সংবাদ সংস্থার কাছে বিসিসিআই এর এক আধিকারিক বলেন, ‘‘আমরা এখনও স্থান নির্বাচন করতে পারিনি ৷ তবে সম্ভবত দেশের বাইরেই যাচ্ছে আইপিএল ৷ ভারতের বর্তমান পরিস্থিতিতে একাধিকদল এক জায়গায় খেলা নিরাপদ নয় ৷ যদিও রুদ্ধদ্বারে খেলা হবে ৷ বর্তমানে লড়াই চলছে ইউনাইটেড আবর আমিরশাহি ও শ্রীলঙ্কার মধ্যে ৷ করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমাদের এই দুটি দেশ থেকে একটি বেছে নিতে হবে ৷ আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ৷’’তবে প্রথম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের ইচ্ছা ছিল দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করার ৷ কিন্তু বর্তমানে ভারতের করোনা পরিস্থিতিতে টুর্নামেন্টটিকে দেশের বাইরে নিয়ে যেতে বাধ্য করছে বোর্ডকে ৷
Related Articles
জগৎবল্লভপুরে ফের উত্তেজনা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ।
হাওড়া, ১৭ এপ্রিল:- পঞ্চায়েত ভোটের হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।রবিবার রাতে […]
বন্ধ বারাসাত জেলা আদালত।সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাদের পরিবার।
বারাসাত , ২৮ জুলাই:- করোনা আবহে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ বারাসাত জেলা আদালত। ফলে সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাদের পরিবার। সেই সঙ্গে সমস্যায় রয়েছেল আইনজীবী ও লক্লার্কেরা। আইনজীবীদের দাবি হু এর নির্দেশ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাদের দাবি উচ্চ আদালতের নির্দেশ থাকা স্বত্ত্বেও এক অজ্ঞাত কারনে বন্ধ রাখা […]
ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ।
হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ। সেখানে ছিলেন চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, চাঁপদানীর পুরপ্রধান সুরেশ মিশ্র ও অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক বন্দনা সরকার। এ দিনের বৈঠকে সুজাতা ঘোষ বলেন, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন তারা ওই বাড়ির কেউ […]








