হাওড়া , ২ জুলাই:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম ও কংগ্রেস শিবিরে। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় চার শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ে বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া চার শতাধিক ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অরূপ রায় জানান, বিজেপির পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, মন্ডলের নেতৃবৃন্দ, যুব মোর্চার নেতৃবৃন্দ সহ প্রায় চারশত কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করলেন। এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং দক্ষিণ হাওড়া নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এদের দলে নিয়েছি।
Related Articles
গ্যাস সিলিন্ডার লিক করে হাওড়ার নিশ্চিন্দায় আগুন। প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া শান্তিনগরে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাড়ির মালিক তৎপরতার সঙ্গে গ্যাস সিলিন্ডার বাইরে করে দেন। এরপর প্রতিবেশীরা সেখানে ছুটে এসে পাইপে করে জল দিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে সরু […]
গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড হয়ে আহত মহিলা।
হাওড়া, ১৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড আহত এক মহিলা। প্রসঙ্গত গতকাল রাতে স্বর্ণলতা মন্ডল নামে ৪৫ বছরের মহিলা এক শিশুকে নিয়ে আগুন পয়াচ্ছিলেন সেই সময় আগুন লেগে যায় ৫৪% অগ্নিদগ্ধ অবস্থায় আজ সেই মহিলাকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগর থেকে হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড রানা হয় এবং সেখান থেকেই গ্রিন করিডোর করে এম্বুলেন্স এর মাধ্যমে হাসপাতালে নিয়ে […]
জনতা কার্ফুর এক বছর পূর্তি , ফের ফিরে এল সেই করোনাতঙ্ক।
সুদীপ দাস , ২২ মার্চ:- ভারতে তখন করোনা সবেমাত্র ফনা তুলছে। করোনা কি, খায় নাকি মাথায় দেয় সেটা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি দেশবাসীর কাছে। গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় আচমকাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোটবন্দির মতোই তিনি ঘোষণা করলেন পরদিন অর্থাৎ ২২ মার্চ দেশজুড়ে পালিত হবে ‘জনতা কার্ফু’। সোমবার সেই জনতা […]








