সোজাসাপটা ডেস্ক , ১ জুলাই:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, আমফানে বিপর্যস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার হাওড়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। এদিন হাওড়া ময়দান, দাশনগর, বালি – দূর্গাপুর সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি হয়। হাওড়া ময়দান চত্বরে হাতে পোস্টার নিয়ে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে লাইন করে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পাশাপাশি বুধবার সকালে কোলকাতায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে এদিন দুপুরে ব্যান্ডেল মোড়ে জিটি রোড অবরোধ করলো ভারতীয় জনতা পার্টি। বুধবার দুপুর ১২টা নাগাদ বিজেপির নেতা-কর্মীরা জমায়েত হয় ব্যান্ডেল চৌমাথা মোড়ে। সেখানে রাস্তার উপর বসে তাঁরা পথ অবরোধে সামিল হয়। দলীয় পতাকা হাতে চলে ব্যাপক স্লোগান। এরপর তাঁরা জিটি রোডের উপর টায়ার জ্বালিয়ে রাজ্যের শাসক দলের প্রতি ধিক্কার জানায়। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পরে। প্রায় আধ ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
Related Articles
ডেঙ্গু আতঙ্কের মোকাবিলায় তৎপর হলো সরকার।
কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু আতঙ্কের মোকাবিলায় তৎপর হল রাজ্য সরকার। ডেঙ্গু দমনে আগামী একসপ্তাহ রাজ্য জুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, স্বাস্থ্য, সেচ দফতরের আধিকারিক এবং সমস্ত জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যসচিব। বৃহস্পতিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে […]
শান্তিপুরেও বিপুল ব্যাবধানে জয়ী তৃণমূল , যদিও তৃণমূল প্রার্থীর এই জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীকে।
শান্তিপুর, ২ নভেম্বর:- এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়, প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের শরীরের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেননি তৃণমূল নেতৃত্ব। সদ্য বিধায়ক ব্রজ […]
বন্দেমাতরম ভবনে শুরু হলো ফাইবার কাস্টিং মিউরাল আর্ট ফোরাম।
সুদীপ দাস, ২৭ সেপ্টেম্বর:- সেই কবে ডাচেরা চুঁচুড়ায় এসে তৈল চিত্র তৈরী করেছিলেন। পশ্চিমী শিল্প কলার নৈপুণ্যতার ছোঁয়া তখনই প্রথম পেয়েছিল ভারতবর্ষ। ইতিহাসের পাতায় থাকলেও বর্তমান প্রজন্ম তার কতটাই বা জানে? হুগলী জেলা বরাবরই শিল্প সমৃদ্ধে ভরা। ভরা শিল্পী সমৃদ্ধেও! জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন বহু ইতিহাসের সাক্ষী। জেলার প্রান কেন্দ্র চুঁচুড়া […]











