হাওড়া,২৩ ডিসেম্বর: একদিকে এনআরসির স্বপক্ষে মিছিল আর অন্যদিকে এনআরসির বিপক্ষে মিছিল। সোমবার দুপুরে এই দুই মিছিল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাম ছাত্র সমর্থকরা মিছিল নিয়ে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এলে তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সে সময় বিজেপির একটি মিছিল হাওড়া স্টেশন দিয়ে এনআরসির পক্ষে শ্লোগান দিতে দিতে যাওয়ার সময় একই জায়গায় এসে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় পরিস্থিতি সামাল দেয় হাওড়া স্টেশনে উপস্থিত থাকা আরপিএফ এবং জিআরপি। আরপিএফ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম দিয়ে দুটি মিছিল বেরিয়ে যায়।
Related Articles
গোকুলামের কাছে হার,ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- ডার্বির আগে ডার্বির আগে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তা বাড়াল শিবিরেরঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে গোকুলামকে মাটি ধরিয়েই মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর। কিন্তু সে লক্ষ্য পূরণ হল না। উলটে তিন- তিনটে গোল হজম লাল-হলুদ কোচকে রীতিমতো চিন্তায় ফেলে দিল। গোকুলামের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। […]
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২০ ফেব্রুয়ারি:- হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষের উদ্যোগে ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নওগাঁ পেট্রোল পাম্পে। উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অরিন্দম গুই […]
জলে যন্ত্রনা , চুঁচুড়ার পীড়তলায়।
সুদীপ দাস , ২৭ আগস্ট:- বর্ষাকালে বৃষ্টি হবে এটাই নিয়ম, কিন্তু সেই বৃষ্টির জলে জলবন্দি হয়ে বাস করতে হবে এটা মনে হয় নিয়ম নয়। আর বিশেষ করে জেলার সদর শহর যার পুরসভা হুগলি চুঁচুড়া পৌরসভা, সেই ওয়ার্ডের মানুষকেই বর্ষাকাল এলেই এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে এটা নিশ্চয়ই হওয়া উচিত নয়। গত দু’দিনের বৃষ্টি নয় […]






