স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ২০২১ পর্যন্ত নয়, আফ্রিকান ফুটবলের এক টুর্নামেন্ট ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে গেল। ২০২১ সালের জানুয়ারিতে ক্যামেরুনে আফ্রিকান কাপ অফ নেশনস হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট এখন ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। মঙ্গলবার কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবল এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালে ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি ২০২২ সালের জানুয়ারি মাসে হবে বলে জানানো হয়েছে। কনফেরাডেশন অফ আফ্রিকান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণে ফুটবল শুরু করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণে এখন মহামারি অবস্থা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এখন বিশ্বজুড়ে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফুটবল স্থগিত রেখে ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল।
Related Articles
উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ ডিসেম্বর:- উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিন দশেক পরে দিল্লি সফর করবেন তিনি। এবারে রাজধানীতে মূলত তাঁর দুটি লক্ষ্য রয়েছে। ইন্ডিয়ার জোটের বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। পাশাপশি রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। নবান্ন সূত্রে খবর আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন তিনি। ২০ ডিসেম্বর […]
একডালিয়ার পুজোর উদ্বোধনে সুব্রত মুখার্জির স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ অক্টোবর:- মমতা বন্দ্যোপাধ্যায়র রাজনীতিক জীবনের একটি দীর্ঘ পর্ব জুড়ে সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার অনেক আগে থেকেই। সেই কংগ্রেসের সময় থেকে। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও মমতা ও সুব্রত মুখোপাধ্যায়ের বেশ সুমধুর সম্পর্ক ছিল। মমতাকে ভীষণ স্নেহ করতেন সুব্রতবাবু। কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেস যখন প্রথমবার বোর্ড গড়ে তখনও মেয়র […]
আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে বহিষ্কৃত করলো তৃণমূল।
চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থ বাড়ির তলিকায় চন্ডীতলা -২র অধীন গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ সিংহ নিজের ফোন নাম্বার দেওয়ায় এবং ক্ষতিপূরনের তালিকায় নিজের স্ত্রীর নাম দেওয়ায়, দলের মধ্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল তৃনমূল। এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে। তারপরেই প্রশাশন তৎপর হতে নিজের স্ত্রীর নাম সহ মোট […]








