স্পোর্টস ডেস্ক , ৩০ জুন:- করোনা কেড়ে নিল ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের প্রাণ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন দিল্লির প্রাক্তন এই ক্লাব ক্রিকেটার সঞ্জয় ডোভাল৷ এদিন পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়৷ দিল্লির ক্লাব ক্রিকেটে সঞ্জয় ডোভাল ছিলেন পরিচিত নাম৷ ৫৩ বছর বয়সি ক্রিকেটার দিল্লির প্রাক্তন অনূর্ধ্ব-২৩ দলের সাপোর্ট স্টাফ ছিলেন৷ কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠতে না-পেরে এদিন তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে ৷ স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন ডোভাল৷ বড় সিদ্ধন্ত, যিনি রাজস্থানের হয়ে প্রথমশ্রেণির ক্রিকেট খেলেন আর ছোট ছেলে একানশ, যিনি দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক করেছিলেন। ডিডিসিএ-এর এক কর্মকর্তা পিটিআই-কে জানান, ‘ডোবালের করোনার লক্ষণ দেখা দিয়েছিল এক সপ্তাহ আগেই৷ প্রথমে তাকে বাহাদুরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ওর COVID-19 পজিটিভ ধরা পরে৷ তবে তার অবস্থার অবনতি ঘটে এবং উন্নততর সুযোগসুবিধার জন্য দ্বারকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাকে প্লাজমা দেওয়া হয়েছিল কিন্তু চিকিত্সা কার্যকর হয়নি ৷’
Related Articles
সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে কর্মীদের বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ৬ জানুয়ারি:- রাজ্যের বুকে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ! পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার একাধিক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধে বন্ধের কথা বলা হয়েছে সেলুন ও বিউটি পার্লার। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে বৃহস্পতিবার সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে আরামবাগ এসডিপিও অফিসে সেলুন […]
স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া,১৭ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। স্বামীজীর মন্দিরে ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা, হোম প্রভৃতির আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর স্বামীজীর মন্দিরের সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে ভোর থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলছে। এদিন জন্মতিথি উৎসব উপলক্ষে […]
ভুয়ো ভ্যাকসিন আটকাতে স্বাস্থ্য দপ্তরকে নতুন পোর্টাল চালুর আর্জি কলকাতা পুর নিগমের।
কলকাতা , ২৬ জুন:- কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের জেরে টিকা বিতরণ নিয়ে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে কলকাতা পুর নিগম রাজ্যের স্বাস্থ্য দফতরকে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। পুর নিগমের প্রস্তাব স্বাস্থ্য দফতর নতুন একটি পোর্টাল চালু করুক, যাতে এবার থেকে কে কোথায় ভ্যাকসিন দিচ্ছে তার তালিকা ওই পোর্টলে পাওয়া যায়। পাশাপাশি নতুন করে সরকারি, বেসরকারি বা স্বউদ্যোগে […]







