হুগলি,২৩ ডিসেম্বর:- বিজেপি চলে যাচ্ছে আমরা খুব খুশি। আমরা তো আর অধির চৌধুরি নই যে যেকোন উপায়ে বাংলায় বিজেপি ও আরএসএসকে এগিয়ে রাখতে হবে ! এমনই মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর। আজ এন আর সি ও সি এ এর প্রতিবাদে এক মহামিছিলে আয়োজন করে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জির নেতৃত্ত্বে এই মিছিল চাঁপদানি পলতা ঘাট থেকে শুরু হয়। শ্রীরামপুরের মাহেশে শেষ হয় এই প্রতিবাদ মিছিল।
প্রায় কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থক এই মিছিলে অংশ নিয়ে ছিলেন। চাঁপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র ,প্রাক্তন বিধায়ক মুজাফফর খান , বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান অরিন্দম গুঁই, সি,আই, সি সুবীর ঘোষ, জেলা সভাপতি দিলীপ যাদব, রিষরার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র , জেলাপরিষদের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায় , বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তী, সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলার সহ পঞ্চায়েত সদস্য, ও অগণিত কর্মীরা। মহিলাদের মুখে ছিল মুখ্যমন্ত্রীর মুখোশ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শ্রীরামপুরের দিকে এগিয়ে চলে প্রতিবাদ মিছিল।Related Articles
জাতীয় স্তরের সাঁতারে চারটি পদক জয় চন্দননগরের শাশ্বতর।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- উপযুক্ত পরিকঠামো ছাড়াই লড়াই চালিয়ে জাতীয় স্তরে একটি সোনা ও তিনটি রূপোর পদক জয় হুগলির ছেলের।আসল বিষয়টি হচ্ছে উপযুক্ত পরিকাঠামো আর সেটি এই বাংলায় এখনো অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে। খেলাধুলার বিভিন্ন বিভাগে বিশেষ করে জেলাস্তরে পরিকাটামর অভাবে অনেক তরুণ স্বপ্ন দেখলেও বাস্তবায়িত করতে পারে না। শাশ্বত সেও কুড়ি পঁচিশ কিলোমিটার দূর […]
বিহারের কলেজে পড়তে গিয়ে রহস্যজনক মৃত্যু হুগলির যুবকের।
হুগলি, ২৯ জুলাই:- শেওড়াফুলির জগবন্ধু মুখার্জি লেনের বাসিন্দা সুশান্ত সাঁতরার ছেলে সুরম্য সাঁতরা(২১)। ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। ২০২২ সালে বিহারের মুজাফফরপুর রাজেন্দ্র প্রসাদ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে কলেজেরই হোস্টেলে থাকত সুরম্য। গতকাল ভোর রাতে কলেজ হস্টেল থেকে ছাত্রের বাড়িতে ফোন করে বলা হয় রাত তিনটে নাগাদ হোস্টেলের তিন তলার ছাদ থেকে পড়ে […]
পঞ্চায়েত অফিসের ঢিলছোঁড়া দূরত্বে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৭ ডিসেম্বর:- এবার পঞ্চায়েত অফিসের কিছুটা দূর থেকেই উদ্ধার হল তাজা বোমা। তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার সকালে ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি দুই নম্বর পঞ্চায়েত অফিসের কাছে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। কে […]









