স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে। মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে থাকবে লাল-সাদা রং। অর্থাৎ, যে জার্সি পরে এত দিন আইএসএলে খেলে এসেছে কলকাতার ক্লাব, সেটাই বজায় রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে।এটিকে-মোহনবাগান নামেই খেলার সম্ভাবনা প্রবল। এটিকে-মোহনবাগান নতুন বোর্ডের অন্যতম কর্তা সৃঞ্জয় বসুর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার রকমের জার্সি রয়েছে। সব জার্সির রং কিন্তু এক নয়। ইস্টবেঙ্গলও নীল জার্সি পরে অ্যাওয়ে ম্যাচ খেলেছে। গত দশ বছরে মোহনবাগানেও একাধিক বার অ্যাওয়ে জার্সির রং বদল হয়েছে।’’ এর পরেই তিনি যোগ করেছেন, ‘‘মোহনবাগানের ঐতিহ্য কোনও ভাবেই ক্ষুন্ন করা হবে না। ক্লাবের প্রতীক ও জার্সির রং কী ভাবে ব্যবহার করা হবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।’’ সূত্রের খবর, মোহনবাগান, এটিকে দু’টো ক্লাবেরই প্রতীক রাখার সম্ভাবনা প্রবল।
Related Articles
করোনায় আক্রান্ত সুস্থ হওয়া মানুষদের নিয়ে করোনা যোদ্ধা ক্লাব করার সিদ্ধান্ত – মুখ্যমন্ত্রী।
নবান্ন , হাওড়া , ২৯ জুন:- করোনায় আক্রান্ত সুস্থ হওয়া মানুষদের নিয়ে করোনা যোদ্ধা ক্লাব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে ১২ হাজার মানুষ করো না কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাদেরকে সংক্রমিত ব্যক্তিদের মনোবল বাড়ানো, পরামর্শ দেওয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় নানা কাজে লাগানো হবে। সেজন্য সরকার […]
পরপর হাওড়ায় নবজাতকের দেহ উদ্ধারের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।
হাওড়া, ২৫ আগস্ট:- এবার উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো সদ্যোজাত এক শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউস ঘাট রোডের একটি ড্রেনের ধারে মৃত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। শিবপুর থানার পুলিশ তা উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, […]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিসেবায় তৃণমূল কর্মীরা।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে প্রশাসন ।শুধু প্রশাসন নয় দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেককে রাস্তায় নেমে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধা না পারেন সে ব্যাপারে দেখভাল করতে হবে। আজ […]







