হুগলি,৪ জানুয়ারি:- শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করে ৩৪তম রিসরা মেলার উদ্বোধন করলেন করলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র উপ পুর প্রধান জাহিদ হাসান খান, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন হুগলি জেলা পরিষদের মেন্টার ডক্টর সুবীর মুখার্জি শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাগালভি সহ বিশিষ্টজনেরা পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানান গত ৩৪ বছর ধরে আমাদের এই শিল্পাঞ্চলে রিসরা মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা রিসাবাসীর কাছে এক আবেগ। মিশ্র সংস্কৃতির আমাদের এই শহরে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ পাশাপাশি শান্তিতে বাস করি অন্যান্য উৎসব এর মতন রিসরা মেলা সকলের কাছে একটি অন্যতম উৎসবে পরিণত হয়েছে, বছর ভোর এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে আসবে সেই দিন, যেদিন এই মেলার উদ্বোধন হবে। দুই সপ্তাহ ব্যাপী এই মেলায় প্রায় 300 মতন স্টল দেওয়া হয়েছে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সহ নানা ধরনের জামা কাপড় ঘর সাজাবার জিনিসপত্রের সম্ভার নিয়ে এসে এখানে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।
এছাড়াও ছোটদের জন্য রয়েছে টয় ট্রেন নাগরদোলা জাম্পিং স্টেজের মতন বিনোদনের বন্দোবস্ত, এছাড়াও মেলা দেখতে আসা দর্শকরাও মেলা দেখার পাশাপাশি নানা স্বাদের খাদ্য সামগ্রীর স্বাদ গ্রহণ করতে পারবেন এখান থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে বেশ কটি রেস্টুরেন্ট মিষ্টির স্টল রয়েছে আমাদের মেলায় এর সঙ্গে ফুচকা আলু কাবলি ঝালমুড়ি তো রয়েছে। প্রতিবছর কয়েক লক্ষ মানুষ এই মেলায় এসে কেনাকাটার সঙ্গে সঙ্গে এখানকার যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সেখানে প্রতিদিন নানা ধরনের নাচ গানের আসর বসবে প্রতিদিন, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন নামিদামি শিল্পীটা এই মেলায় এসে সংগীত পরিবেশন করবেন, আজকের প্রথম দিনে বাংলার প্রখ্যাত শিল্পী ইমন চক্রবর্তীর অনুষ্ঠান দিয়ে শুরু হল সাংস্কৃতিক উৎসব, এছাড়াও প্রতিদিন থাকছে নানা ধরনের আলোচনা চক্র। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা হবে তেমনি খেলাধুলো শিক্ষা সংস্কৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশেষজ্ঞ বক্তারা।






