হুগলি, ২৮ মে:- প্রতিশ্রুতি সার,জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। আজ সকালের এক পশলা ভারী বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার নলডাঙা। নিকাশির দাবীতে পথ অবরোধ স্থানীয়দের। নলডাঙা বিদ্যামন্দির স্কুল, ব্যান্ডেল ইএসআই হাসপাতালের পিছন দিকে রাস্তায় জল, বাড়িতে জল। প্রায় দু হাজার বাসিন্দা জল যন্ত্রণার শিকার।
জনসংযোগ যাত্রায় বেরিয়ে বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিকাশি ঠিক করার। কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ বাসিন্দাদের। নলডাঙা জিটি রোডে বেঞ্চ পেতে বসে পরে অবরোধ শুরু করেন বাসিন্দারা। আসে চুঁচুড়া থানা ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পরে বিক্ষোভ।






