হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- আগামী দিনে কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারের ধাঁচে হাওড়ায় গড়ে উঠতে চলেছে সব রকমের সুবিধাযুক্ত নতুন একটি ফুলবাজার। হাওড়া স্টেশন থেকে হাঁটা দূরত্বে হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ে আগামী দিনে গড়ে উঠবে ওই ফুলবাজার। সি এস আর ফান্ডের সাহায্যে ওই নতুন ফুলবাজার তৈরি হচ্ছে বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এখানে ফুলের বাজারের পাশাপাশি গাছের বীজের বিক্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে সুজয়বাবু জানান, হাওড়া পুরসভায় ৩৭৬ জন চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। যাদের নিয়োগ করা হবে তাদের দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিবাহিতা অথবা বিধবা অনুর্ধ চল্লিশের মহিলাদেরই এই পদে নিয়োগ করা হবে। এরজন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন তাঁদের ইন্টারভিউয়ের পর নিয়োগ করা হবে।
Related Articles
ভোটের তিন দিন আগে থেকেই মোটর বাইক মিছিলে না কমিশনের
কলকাতা , ২২ মার্চ:- ভোটার দের ভয় দেখানো আটকাতে এবার ভোটের সময় বাইক মিছিলের ওপর বিধি নিষেধ আরোপ করল নির্বাচন কমিশন।সোমবার কমিশনের জারি করা নির্দেশিকায় ভোট মুখি সমস্ত রাজ্যে ভোট গ্রহণের তিন দিন আগে থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত সব রকমের বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম,কেরালা, তামিনাড়ু, পুদুচেরিতেও এই নির্দেশিকা […]
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি ঘুড়ির মাধ্যমে ছড়াতে ঘুড়ি বিলি শ্রীরামপুরে।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গুলি ঘুড়ির মাধ্যমে ছড়িয়ে দিতে শ্রীরামপুরে ঘুড়ি প্রেমীদের মধ্যে ঘুড়ি বিতরণ করলেন শ্রীরামপুর পৌরসভার কো অর্ডিনেটর সন্তোষ সিং। তিনি জানান আজ বিশ্বকর্মা পুজোর দিন সাধারণ মানুষের হাতে ঘড়ি তুলে দিলাম। সেই ঘুড়িতে লেখা আছে যে মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি নিয়েছেন, যেমন লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সেইগুলি এই […]
এনআরএস কাণ্ডের ছায়া চন্ডিতলায় ,অমানবিক ভাবে খুন ১৫টি কুকুর ছানা।কঠোর আইন আনার দাবি
হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় […]




