আরামবাগ, ৩১ আগস্ট:- আরামবাগ থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আরামবাগের বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হয় বোমা। সেই গুলি বিপদজনক ভাবে প্ল্যাস্টিকের বালতি ও প্লাস্টিকের বড়ো কৌটোর মধ্যে রাখা ছিলো। এই জন্য দ্রুত এই বোমগুলিকে নষ্ট করতে উদ্যোগ নেয় আরামবাগ থানা। খবর দেওয়া হয় বোম ডিস্পোজ স্কোয়াডকে এদিন আরামবাগের চাঁদুর ফরেস্টে একাধিক বোমাকে ডিস্পোজ করা হয়।এই জন্য আগে থেকেই চাঁদুর ফরেস্টকে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। এই বোমা নিষ্ক্রিয় করার কাজে বোম স্কোয়াড ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার একাধিক পুলিশ, ফায়ার বিগেট টিম, অ্যাম্বুলেন্স। সবমিলিয়ে এদিন আরামবাগ থানার এই বোম নিষ্ক্রিয় করার কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব ছিলো বেশ চোখে পড়ার মতোন।
Related Articles
স্কুল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীরা এবারেও স্কুল সামগ্রী পাবে বিনামূল্যে।
কলকাতা, ১৩ জানুয়ারি:- করোনার প্রকোপে স্কুল বন্ধ থাকলেও পড়ুয়ারা যাতে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন রাজ্য সরকার সেবিষয়ে উদ্যোগী হয়েছে। সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীকে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ ও জুতো বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত […]
হাওড়ায় আমতা, উদয়নারায়ণপুরে বন্যা কিছুদিনের মধ্যেই অতীত হবে। বললেন সেচমন্ত্রী।
হাওড়া,৬ ফেব্রুয়ারি:- সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে গৃহীত ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের সেচ ও জলপথ, পরিবহন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা স্কুল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমতা, উদয়নারায়ণপুর সহ হাওড়া ও […]
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অঙ্কন প্রতিযোগিতা।
হুগলি , ২৬ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও এই ওয়ার্ডের কনভেনার ও জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বসে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজ মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন গত ২৩ জানুয়ারি ভিক্টরিয়াতে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম […]




