আরামবাগ, ২৭ আগস্ট:- ধর্ষণের ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার খানাকুলের এক ভিলেজ পুলিশ। ধৃত ভিলেজ পুলিশের নাম মন্টু দোলুই। বাড়ি খানাকুল নন্দনপুর এলাকায়। মন্টু দোলুইয়ের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ বিয়ে করে দীর্ঘ তিন বছর ধরে আরামবাগে একটি ভাড়াবাড়িতে থাকতেন তারা। এইভাবে ৩ বছর কেটে যায়। তারপর মন্টুর দ্বিতীয় স্ত্রী, তার বিবাহের কথা ও তার বাচ্চার কথা জানতে পারায় প্রথমে খানাকুল থানায় যান। তারপর আরামবাগ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। এদিন তাকে কোটে তোলা হলে মহামান্য বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। মন্টুর দ্বিতীয় স্ত্রীর আরও অভিযোগ তাকে নাকি দীর্ঘ এতদিন ধরে মিথ্যে বলেছে। সমস্ত কথা গোপন করে রেখেছিল। অবশেষে আরামবাগ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তারপর বৃহস্পতিবার তাকে বাড়ি থেকে গ্রেফতার করে আরামবাগ পুলিশ। এই বিষয়ে মন্টু দোলুইয়ের প্রথম স্ত্রী জানান, তার স্বামীকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। তার সঙ্গে ভালো সম্পর্ক। সবমিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
Related Articles
প্রশাসনের উদাসীনতায় আরামবাগ শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে অবৈধ টোটো।
আরামবাগ, ৩০ নভেম্বর:- আরামবাগ শহরজুড়ে অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ উঠছে।পাশাপাশি এই বিষয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ। তাদের দাবী আরামবাগ শহরে নথিভুক্ত টোটোর পাশাপাশি অবৈধ টোটো চলাচল করায় যানজটের শিকার হচ্ছে এলাকার মানুষ। ছোট খাটো দুর্ঘটনা তো লেগেই আছে। তাই অবৈধ টোটো চলাচল বন্ধের দাবীতে সরব হয়েছেন পৌর নাগরিকরা। প্রশাসন ও টোটো […]
গান তার নেশা , ব্যাস্ততার মাঝেও গান গেয়ে সমাজ সচেতনতার বার্তা চন্ডীতলা-২ বি,ডি,ওর।
চিরঞ্জিত ঘোষ,৮ মে:- মানুষ জন্মায় নানা প্রতিভা নিয়ে, কিন্তু বর্তমান সমাজব্যাবস্থায় তার বিকাশ থমকে দাঁড়ায়, কথায় আছে প্রতিভা কখনে চাপা থাকে না। সুপ্ত প্রতিভা এক সময়ে কি ভাবে বেরিয়ে পরবে তা কেউ যানে না।এরমকই একজন হলেন হুগলির চন্ডীতলার বিডিও টু কৃষ্ণ চন্দ্র মুন্ডা।রাজ্য সরকারের একজন দ্বায়িত্ব প্রাপ্ত পদ মর্যাদার আধিকারীক তিনি। নিজের দায়িত্ব পালনে […]
কৃষিবিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেস ও সিপিএমের সিঙ্গুরে।
হুগলি , ২৫ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে সিঙ্গুর থানার রতনপুর এলাকায় ২ নং জাতীয় সড়ক দূর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে হুগলি জেলার বামফ্রন্টের কৃষক সভা ও জাতীয় কংগ্রেস পক্ষ থেকে। রাস্তার উপর কৃষি বিল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। একঘন্টা অবরোধের জেরে রাস্তায় জানযট তৈরি হয়। যেভাবে পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম দিন দিন বেড়ে চলেছে […]




