কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম বৈঠক। ওই কাউন্সিলের চেয়ারপার্সন হিসাবে মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন। রাজ্যের নতুন ১১ জন আদিবাসী বিধায়ককে কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়াও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারা আমন্ত্রিত সদস্য হিসেবে ওই পরামর্শদাতা কাউন্সিলে রয়েছেন। ঝাড়খণ্ড অনুশীলন পার্টির কেন্দ্রীয় সভাপতি আদিত্য কিস্কু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভোলানাথ মাহাতো কেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আদিবাসী সংগঠন পারগানা মহলের নেতা শিবশঙ্কর সরেন, শুকচাঁদ সরেন এবং বিরবাহা সরেন টুডুও ওই বৈঠকে আমন্ত্রিত।
Related Articles
রথে জিলিপি মিষ্টিমুখ করিয়ে হাওড়ায় ভোটের প্রচার সিপিএম প্রার্থীর।
হাওড়া, ২০ জুন:- রথের সন্ধ্যায় হাওড়ার আন্দুলে সিপিএম প্রার্থীর অভিনব প্রচার। জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। প্রচারে নেমে এইভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন আন্দুল রায়পাড়া ৬০ নম্বর বুথের সিপিএমের গ্রামসভার প্রার্থী রীনা দত্ত চৌধুরী। তিনি সংবাদমাধ্যমে বলেন, জিলিপির মত মিষ্টি হোক সকলের সম্পর্ক। জিলিপির প্যাচের মতো যেন সম্পর্ক না হয়। রাজনৈতিক সম্পর্ক সকলের […]
এবার একচল্লিশ জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি,অর্জুন সিংয়ের
২০ ফেব্রুয়ারি,ব্যারাকপুরঃ- নির্বাচন বিধি জারি হলেই শাসকদলের ৪১ জন বিধায়ক ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেবেন। শনিবার সকালে পানিহাটির নাটাগড় কালিতলায় এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। শুধু এখানেই তিনি থেমে থাকেন নি। তার কথায়,টিভিতে ডিবেট অনুষ্ঠানে তার সঙ্গে বসছেন এমন বিধায়কও আগামীকাল বিজেপিতে যোগ দিতে পারেন। তৃণমূলের অবস্থা এমন পর্যায়ে […]
বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল:-কাকলি ঘোষ দস্তিদার
কলকাতা, ৯ জানুয়ারি:-বিজেপির মত এত বড় মিথ্যাবাদী দল কখনো দেখা যায়নি। বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রকৃত তথ্য তুলে ধরে কাকলি দাবি করেন, বিজেপির আইটি সেল বেপরোয়াভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। নাম না করে রাজ্যে আসা বিজেপি নেতাদের কটাক্ষ করে […]




