হাওড়া, ২৩ আগস্ট:- পাম্প চালিয়ে অনেকটাই নেমেছে জমা জল। হাওড়ার দাশনগরের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থার পরিস্থিতি দেখতে এসে সোমবার এমনই দাবি করলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, দিন দুয়েক আগেই জায়গাটা পরিদর্শন করা হয়েছিল। তখন সেখানে জলমগ্ন অবস্থা ছিল। আমরা সেদিনই পরিকল্পনা নিয়েছিলাম এই জমা জল দ্রুত সরিয়ে দেওয়া হবে। সেইজন্য যে বিস্তীর্ণ অঞ্চলে জল জমে ছিল সেটা সরানোর জন্য পুরনিগমের গাড়িতে সাকশন করে সেই জল তুলে নেওয়া হচ্ছে। পরে সেই জল অন্যত্র ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে এই এলাকায় জমা জল অনেকটাই কমে গেছে। জল পুরোপুরি সরানো গেলে রাস্তার কাজ করতেও সুবিধা হবে। এই ব্যাপারে এলাকার প্রাক্তন কাউন্সিলর সহায়তা করছেন। পুরনিগমের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে খুব দ্রুত সম্পূর্ণ জল যাতে এই অঞ্চল থেকে যাতে নেমে যায়। যতক্ষণ না জল সম্পূর্ণ নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। আশা করা হচ্ছে একদিনের মধ্যেই এই জল সরানো সম্ভব হবে।
Related Articles
অর্ডার দিয়ে মাল চুরি। উদ্ধার চোরাই মাল। পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- অর্ডার দিয়ে মাল চুরির ঘটনার তদন্তে নেমে চোরাই মাল সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েক বস্তা লোহার পেরেক। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , গত ২৫ সেপ্টেম্বর হাওড়ায় লিলুয়া থানার পুলিশ অভিযোগ পায় যে কিছু অপরিচিত ব্যক্তি অর্ডার দিয়ে বেশ কয়েক বস্তা লোহার পেরেক […]
পুরসভার টাইম কলে দূষিত জল সরবরাহের অভিযোগ। পেটের রোগের সমস্যা বাড়ছে উত্তর হাওড়ার বেশ কিছু এলাকায়।
হাওড়া,৩১ জানুয়ারি:- পুরসভার জলের কলে আসা দূষিত জল পান করে পেটের সমস্যায় ভুগছেন অনেকে। এমনই অভিযোগ উঠল এবার হাওড়ায়। ইতিমধ্যেই অসুস্থ হয়ে সত্যবালা আই ডি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। অনেকেই বাধ্য হয়ে এখন গ্যাঁটের পয়সা খরচ করে জল কিনে খাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে এমনই ছবি দেখা গেছে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে। জানুয়ারি […]
রাতে সংঘর্ষ। উত্তেজনা ডোমজুড়ের সুকান্ত পল্লী এলাকায়।
হাওড়া , ১৫ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সুকান্ত পল্লী অঞ্চলে সংঘর্ষ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, হঠাৎই অন্য পাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা কোনও কারণ ছাড়াই অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাড়ায় ও বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাওড়া জেলা হাসপাতালে […]



