সুদীপ দাস, ১৫ আগস্ট:- হুগলী জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলীর জেলা শাসক দপ্তরে। এদিন ঘড়ির কাঁটায় ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। তিরঙ্গা উত্তোলিত হওয়ার সাথে সাথে পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। জাতীয় সঙ্গীত শেষে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে অভিবাদন জানানো হয় জেলাশাসককে। এরপর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন দেন জেলাশাসক। যেখানে স্বাধীনগা সংগ্রামে বিভিন্নভাবে অংশগ্রহনকারী হুগলীর মনিষীদের নাম উঠে আসে। সবশেষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। যেখানে দেশপ্রেমের উপর নৃত্য-গীতি পরিবেশিত হয়।
Related Articles
একদিকে লকডাউন , অন্যদিকে আমফানের প্রভাব , দুই জোড়া ফলায় বিদ্ধ চাষীরা।
সুদীপ দাস,২২ মে:- লকডাউনের প্রভাব তো আগে থেকেই ছিলো, এবারে আমফানের দাপট যেন গোঁদের উপর বিষফোঁড়া। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পেয়ারাপুর এলাকায় এগ্রিকালচারের পাশাপাশি হর্টিকালচারেরও ব্যাপক চাষ হয়। পাশাপাশি রঙীন মাছ চাষেরও যথেষ্ট নাম রয়েছে এই এলাকার। লকডাউনের জেরে আগে থেকেই বহু ফসল মাঠে পরে নষ্ট হয়েছে, এবারে আমফানের দাপট কফিনের শেষ পেঁড়েক পুঁতলো। স্থানীয় চাষীভাইদের […]
ভুয়ো ভ্যাকসিনের মতো ঘটনাকে রুখতে জেলাশাসকদের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব।
কলকাতা , ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে […]
স্কুলের মধ্যেই ব্যাপক মারামারি প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের।
নদীয়া, ২ ফেব্রুয়ারি:- স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক এর মধ্যে ব্যাপক মারামারি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা ঘিরে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেখানো […]




