হাওড়া,১৪ আগস্ট:- ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর ‘সিনিয়র ইনস্টিটিউটে’র ছাদ। লিলুয়ার রেল ওয়ার্কশপের ঘটনায় চাঞ্চল্য। ১৯০৬ সালে ঔপনিবেশিক শাসনের স্মৃতিবাহী এই সিনিয়র ইন্সটিটিউট ‘নাচঘর’ বলেই অধিক পরিচিত। একসময় রেলের পদস্থ বিদেশী আধিকারিকদের বিনোদন স্থান হিসাবেই পরিচিত ছিল এটি। স্বাধীনতার পর থেকেই রেলের নানা অনুষ্ঠান হত এখানে। সাধারণের জন্য কয়েক বছর আগেও বিভিন্ন অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হত এই সিনিয়র ইন্সটিটিউট। রক্ষণাবেক্ষনের অভাবেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। রেলের পক্ষ থেকে এই হেরিটেজ কাঠামোর সংরক্ষণের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
Related Articles
করোনায় ঘরছাড়া ধন-লক্ষ্মী , ফিরিয়ে আনতে লক্ষ্মী তৈরী গৃহ-লক্ষ্মীর !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী মূলতঃ ঘরে শান্তি ও যশের কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো আয়োজিত হয়। কিন্তু যারা লক্ষ্মী প্রতিমা তৈরী করে ঘরে লক্ষ্মী ফেরাতেন সৈইসমস্ত মৃৎশিল্পীরা আজ বড় অসহায়। বিগত বছরের পর বছর ধরে হুগলীর ২নম্বর কাপাসডাঙ্গার পাল পরিবারগুলি মৃৎশিল্পের সাথে যুক্ত। তাঁদের নামেই এই এলাকার […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 470
তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে মহিলারা, সন্দেশখালির ছায়া হাওড়ায়।
হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- সন্দেশখালি-কাণ্ডের ছায়া এবার হাওড়ায়। বালিতে প্রায় পাঁচ মাস আগের একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন এলাকার মহিলারা। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় ফের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। শনিবার ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা থানা এলাকার কালীতলায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ […]






