চিরঞ্জিত ঘোষ , ১২ আগস্ট:- বর্ধমানের জামালপুর থেকে নিখোঁজ সামিম হোসেন ও বরুন মূুর্মু দুই যুবকের রহস্য উদ্ঘাটন করতে ডানকুনির খালে তল্লাশি পুলিশের। ঘটনার সুত্রপাত গত ৪ তারিখে। কাজের জন্য কলকাতায় মাঝে মাঝেই লরি নিয়ে আসত এই দুই যুবক। অভিযোগ গত তারিখ বাড়ী থেকে বোড়োনোর পর আর তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বীরভূম ইলামবাজার ফাস্ট ফুডের দোকান আছে সামিমের। বোলেরো পিকআপ ভ্যান নিয়ে কলকাতা যাওয়ার পথে নিখোঁজ হয়। তাদের বোলেরো পিকআপ ভ্যানটি জামালপুরের একটা হোটেলের পাশে ফেলে রাখে দুষ্কৃতিরা। কেস ডাইভার্ট করার জন্য।সামিম ব্যবসায়ী তার ড্রাইভার বরুন। নিখোঁজ যুবকদের বাড়ীর লোকজন অভিযোগ করেন জামালপুর থানায়। ঘটনার তদন্তে নেমে এই ঘটনার তদন্তে নেমে জামালপুর থানার পুলিশ ডানকুনি থেকে কালো,বাবু আর আকতারকে গ্রেফতার করে। তাদের জিঙ্গাসাবাদ করে জানা যায় নিখোঁজ দুই জনকে খুন করে ডানকুনির পচা খালে ফেলে দিয়েছে অভিযুক্তরা। সেই মত গত রাত থেকে ওই খাল পরিস্কার করে তল্লাশিতে নামে পুলিশ। যদিও বৃহস্পতিবার বেলা অবধি সেখান থেকে কোনও দেহ উদ্ধার হয়নি।
Related Articles
স্থগিত হলো ডার্বি ,বঞ্চিত দুই দলের সমর্থকরা।কিন্তু কার দোষ সেটা অস্পষ্টই থেকে গেলো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ ডিসেম্বর;- স্থগিত হচ্ছে ডার্বি ১৯ জানুয়ারি পর্যন্ত। কিন্তু কার দোষ সেটা অস্পর্ষ্ট । ক্যাব নিয়ে আন্দোলন , ভাঙচুর , রেল অবরোধ. পুলিশের ব্যস্ততা সামাল দিতে ফলে হবে না ২২ ডিসেম্বর এর ডার্বি। ১৯ জানুয়ারী পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই বড়ো ম্যাচ। কবে হবে তার ইঙ্গিত পাওয়া যায় নি । ফলে হতাশ দুই প্রধান […]
প্রাক বর্ষার মুহুর্তে দুর্ঘটনা থেকে মানুষকে সতর্ক করতে প্রচারে নামল সিইএসসি।
হাওড়া , ১০ জুন:- বর্ষার সময় বিদ্যুৎ ব্যবহারে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্যে সিইএসসি-র পক্ষ থেকে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে হাওড়ায়। বৃহস্পতিবার সকালে বালি, বেলুড়, লিলুয়ার জনবহুল অঞ্চল এবং বালি বাজারে CESC এর তরফ থেকে এই নিয়ে মাইকিং করে প্রচার করা হয়। বর্ষার সময় কীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, সুরক্ষিত থাকতে গেলে কী কী বিধিনিষেধ মেনে […]
সোনার মোড়কে মুড়েছে পেঁয়াজ ,আত্মরক্ষার জন্য দেহরক্ষী খন্নানে।
হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই […]






