হাওড়া, ৩০ জুলাই:- ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলো হাওড়ায়। শুক্রবার সকালে দাশনগর থানা এলাকার শিয়ালডাঙ্গা চাষীর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম হেমন্ত সিং (৩৯)। ভারী বর্ষণের জেরে ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছিল। ঘুম থেকে উঠে ঘরের ইলেকট্রিক সুইচ অফ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হেমন্তের। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর হেমন্তকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে উনি তাকে না দেখে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরিবারের লোকজন এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
সারারাত বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- গুলাব এর প্রভাবে মঙ্গলবার রাত থেকেই পড়েছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টি দেখা দিয়েছে। সারারাত ধরে অনবরত বৃষ্টি এখনো পর্যন্ত হয়েই চলেছে যার ফলে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করেছে। কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে শহর কলকাতার বেশ কিছু জায়গায় এখনও […]
বিহারে বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
কোচবিহার , ১১ নভেম্বর:- বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। অই মিছিলে অংশ নেন দিলিপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই মিছিলে জনসমাগম […]
৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে।
হুগলি , ১৫ নভেম্বর:- ৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে প্রায় ৪০০ বছর ধরে পথের মা নামে পুজো হয়ে আসছে মা কালী। শ্মশান কালী মায়ের উচ্চতা প্রায় কুড়ি ফুট। কথিত আছে মন্দিরের চারিপাশ শ্মশান ও ঘন জঙ্গলে ভর্তি ছিল। তার পাশ দিয়ে বয়ে গিয়েছিল […]




