হাওড়া , ৩০ জুলাই:- রাস্তায় হারানো টাকা সমেত ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। বুধবার ১০ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে কাজে বেরিয়েছিলেন সালকিয়ার শ্রীঅরবিন্দ রোডের বাসিন্দা তিলক কুমার সাধুখাঁ। এই নিয়ে ওইদিনই মালিপাঁচঘড়া থানায় ডায়েরি করেন তিনি। বিষয়টি জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তির হাত থেকে ব্যাগটি হরগঞ্জ বাজারের একটি ডাস্টবিনের পাশে পড়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ সেখানে গিয়ে টাকা সমেত ব্যাগটি উদ্ধার করে। এরপর থানায় ডেকে ওই ব্যক্তিকে ব্যাগটি ফেরত দেওয়া হয়।
Related Articles
পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্সে থাকছে ইউনিক আইডেন্টিটি নাম্বার সঙ্গে কিউআর কোডও।
কলকাতা, ১৮ জানুয়ারি:- রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে।গ্রাম পঞ্চায়েতের জন্য ২৯ হাজার, জেলা পরিষদের জন্য ৮৫ হাজার ছোট ব্যালট বাক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য ২৫ হাজার নতুন বড় ব্যালট বাক্স কেনার বরাত দেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ ছাড়াও ২০১৮ […]
হাওড়ায় ব্যাঙ্কে আগুন। রক্ষা পেল ভল্ট।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের বালুহাটিতে মঙ্গলবার সকালে একটি ব্যাঙ্কে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। জানা গেছে, অন্ধ্রা ব্যাংকের শাখায় আগুন লাগে। তালা বন্ধ ব্যাঙ্ক থেকে প্রথমে আগুনের ধোঁওয়া বের হতে দেখা যায়। ডোমজুড় থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনে ব্যাঙ্কের কাগজপত্র এবং […]
সামাজিক অবক্ষয় রুখতে মূল্যবোধের ক্লাস রামকৃষ্ণ মঠের।
কলকাতা,৩০ নভেম্বর:- যখন সামাজিক মূল্যবোধের ক্রমশ অবক্ষয় ঘটছে ঠিক তখনই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মূল্যবোধ ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম ।শ্রীমা সারদার স্মৃতিধন্য এই আশ্রমে বিনামূল্যে ছেলেমেয়েদের কোচিং, স্বল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশ দাতব্য চিকিৎসা পরিষেবা দেওয়া হয় গরীব এবং পিছিয়ে পড়া মানুষদের। এর সঙ্গে যোগ হয়েছে […]




