হাওড়া, ২৯ জুলাই:- গত দু’দিনের একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকা কার্যত জলের তলায়। পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, কোনা, সালকিয়া, লিলুয়া, বেলুড়, বালির বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। বেলুড়ের রেলওয়ে আন্ডারপাস অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন। গঙ্গায় ভাটা হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস থাকলেও জোয়ারের সময় গঙ্গায় জল বেড়ে গেলে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন। সেক্ষেত্রে গঙ্গার নিকটবর্তী এলাকায় বাড়িতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা।
Related Articles
শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে কৃষি আইনের প্রতিবাদ
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।মঙ্গলবার শ্রীরামপুরে কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।জেলা তথা রাজ্যে এমন অভিনব প্রতিবাদ দেখা গেল এই প্রথম।এদিন কৃষি আইন বাতিলের দাবিতে পথসভা থেকে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। Post Views: 351
ব্যান্ডেলে রেলের উচ্ছেদ রুখতে মুঙ্গেরের লাঠিতেই ভরসা তৃণমূলের , পাল্টা বাসিন্দাদের পাশে থাকার বার্তা বিজেপিরও
সুদীপ দাস , ২৭ নভেম্বর:- বিকল্প ব্যাবস্থা না করে, যদি তোলে যা করার তাই করবো, রক্তক্ষয়ী সংগ্রাম হবে! ব্যান্ডেলে দাঁড়িয়ে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। প্রসঙ্গত ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বহু পরিবারের বসবাস। সম্প্রতি সেইসমস্ত পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। এরপর থেকেই আন্দোলনে নেমেছে তৃণমূল। চুঁচুড়ার […]
শোকে মুহ্যমান দাশনগরের শানপুর।
হাওড়া, ২ এপ্রিল:- উদয়নারায়ণপুরের নয়াচক ঘাটে দামোদরে স্নান করতে নেমে নিখোঁজ চার যুবকের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতের মধ্যেই চার যুবকের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। শনিবার সকাল থেকে আবার তল্লাশি অভিযান শুরু হয়। এদিন তন্ময় দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বিধায়ক সমীর পাঁজা জানান, এখানে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি রাজ্য […]




