হুগলি , ২৭ জুলাই:- রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পান্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের অন্তর্গত হাতনি এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা প্রতিবাদে রাস্তায় ধান গাছের চারা পথে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গত কুড়ি বছর আগে বামফ্রন্টের আমলে এই রাস্তায় মোরাম পড়েছিল। তারপর থেকে এই রাস্তায় আর কোনো উন্নয়ন হয়নি। গুরাপ কালনা ১১ নম্বর রোডের সাথে সংযোগ এই রাস্তায়। একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, ও তিনটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। যাতায়াতে সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের। বিভিন্ন সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরের জানিয়েও কোনো ফল হয়নি, এমনকি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে জানিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়েই রাস্তায় চারা গাছ পুঁতে বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা বলেন, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। পঞ্চায়েত সমিতি থেকে ইতিমধ্যে অনুমোদন পাটিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি করে দেয়া হবে।
Related Articles
সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ অভিষেকের।
কলকাতা, ৪ মে:- সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘বাংলায় রাজনীতি এত নিকৃষ্ট মানের হতে পারে সেটা ভাবতে পারিনি। সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির বানান।’বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাংলাকে ছোট করার চেষ্টা […]
বেসুরো রথীন। তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ।
হাওড়া, ৬ জানুয়ারি:- গতকালই মন্ত্রিত্ব ও দলের পদ ছেড়েছেন তৃণমূলের লক্ষ্মীরতন শুক্লা। এর রেশ কাটতে না কাটতেই এবার দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করলেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। পাশাপাশি তিনি জেলায় দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন। বুধবার সকালে হাওড়ায় রথীনবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কোনও পুকুর যদি কলুষিত হয়ে […]
পুলিশ লাইনেই এলোপাতাড়ি গুলি কনস্টেবলের।
ঝাড়গ্রাম,২৩ এপ্রিল:- আচমাকাই গুলির শব্দে কাঁপতে থাকে এলাকা,মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে,ঘন ঘন গুলির শব্দে ততপর পুলিশও। কিন্তু কে এত গুলি ছুঁড়ছে তা স্পষ্ট নয়।অবশেষে দেখা গেলোপুলিশ লাইনেই এক কনস্টেবল আচমকা গুলি ছুড়ছে।আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। বেলা ১ টা ৪০ মিনিট নাগাদ পরপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সদ্য সেখানে […]




