হাওড়া, ২৭ জুলাই:- বেহাল নিকাশির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হাওড়ার শলপে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বেহাল নিকাশির প্রতিবাদে স্থানীয়রা এদিন বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের কাজকর্ম। অভিযোগ দীর্ঘদিন ধরে নিবড়া, পঞ্চাননতলা, মোল্লাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে হুগলি জেলাশাসকের দপ্তরের বিশেষ আলোচনা সভা।
হুগলি, ৬ আগস্ট:- চাষের জমিতে আলুর পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যের ফলন বেশি হলেই বিপাকে পড়তে হয় চাষীদের। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহের পরেও উদ্ধৃত ফসল থেকে যায়, যার ঠিকমতো সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ না হলে নষ্ট হয় প্রচুর খাদ্য, আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন চাষীরা। এই পরিস্থিতি রুখতেই হুগলির চুঁচুড়ায় জেলাশাসকের দফতরের ‘গতিধারা’ হলে এক বিশেষ আলোচনা সভার […]
মাছ ধরতে গিয়ে নৌকাডুবি , উদ্ধার তিন নিহত এক।
সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- হুগলীর পোলবা থানার সুদর্শন দিঘীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি। উদ্ধার মোট ৩জন। তাঁদের মধ্যে একজন নিহত।ঘটনায় আশীষ দাস নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতের নাম শুভময় চক্রবর্তী (৩০)। বাড়ি হুগলীর দেবানন্দপুরে। ঘটনায় কমল পাল এবং সমীর পালকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। নিহত শুভময় ছাড়া বাকিদের বাড়ি দেবানন্দপুর সংলগ্ন কাজিডাঙ্গা এলাকায়। […]
প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা , সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সব রাজ্যে এক রকম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু রাজ্যেই সংক্রমণ বাড়ছে। বেশিরভাগ রাজ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে সেই রাজ্যগুলির সঙ্গে আগেও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী […]





