কলকাতা , ২৭ জুলাই:- নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। সে বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। গতকাল রাতে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও তার বাড়ির লোক জানায় সে র-এ কাজ করত। এলাকার লোক জানত সে পুলিশ অফিসার। এলাকার এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। যদিও অন্য প্রতিবেশীরা জানায় সে ভালো লোক হিসেবে পরিচিত। এলাকার পুরপ্রতিনিধিও জানায় সে ভালো লোক।
Related Articles
কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।
হুগলী ,১৯ মার্চ:-কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সম্প্রতি প্রবীর ঘোষাল বিজেপি দলে যোগদান করে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন। এই […]
সোমবার ম্যাঞ্চেস্টার সিটির ভাগ্য নির্ধারণ।
স্পোর্টস ডেস্ক , ১১ জুলাই:- স্পনসরশিপ রেভিনিউ নিয়ে আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় আগামী দু’মরশুমের জন্য ম্যাঞ্চেস্টার সিটিকে ব্যান করেছিল উয়েফা। আগামী ২০২২-২৩ মরশুম পর্যন্ত ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সিটির অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। এই শাস্তির বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ খোলা ছিল ম্যান সিটির কাছে। আদালতে মামলা করা হয়। ৮-১০ জুন […]
এক শিল্পে আইএনটিটিইউসি’র এক ইউনিয়ন” এর পক্ষে সওয়াল ঋতব্রত’র।
হাওড়া, ২৪ নভেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মীসভায় এসে “এক শিল্পে আইএনটিটিইউসি’র এক ইউনিয়ন” এর পক্ষে বার্তা দিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে শরৎ সদনে আয়োজিত ওই সভায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”একটা শিল্পে আইএনটিটিইউসি’র একটাই ইউনিয়ন থাকবে। একাধিক ইউনিয়ন আইএনটিটিইউসি’র নাম করে চলতে পারে না। কিছু জায়গায় এই সমস্যা […]







