হুগলি , ২৪ জুলাই:- দোকানের সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর রিষড়ায়। শনিবার বাংলা পক্ষ নামে একটি সংগঠন রিষড়ার বিভিন্ন অবাঙালী এলাকায় গিয়ে দোকানের সাইনবোর্ডে নাম-ঠিকানা বাংলায় লেখার আবেদন জানায়। বাংলা পক্ষের দাবী হিন্দি-ইংরেজী যাই থাকুক না কেন আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দোকানপাটে বাংলা ভাষায় নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে। এই নিয়েই এদিন রিষড়ার বিবেকানন্দ রোড, বাঙুর পার্ক এলাকায় তুলকালাম বেঁধে যায়। কিছু দোকানদার বাংলা পক্ষের কথায় সায় না দিলেও আবার কিছু দোকানদার বিষয়টি নিয়ে ওহেতুক তর্ক শুরু করে।
Related Articles
হুগলির এসটিকেকে রোডে দুর্ঘটনাগ্রস্থ লরি।
হুগলি, ২৫ আগস্ট:- শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি।কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিলো।এরপরেই দাউ দাউ করে আগুনে পুড়ে যায় লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটি তে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার […]
১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা।
হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ। Post Views: 334
সাইবার দমনে এবার বিশেষ প্রশিক্ষণ রাজ্য পুলিশ কর্মীদের।
কলকাতা, ২ ডিসেম্বর:- সাইবার অপরাধ দমন করতে এবার রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলকাতা ও রাজ্য পুলিশের পাঁচ হাজার কর্মী ও আধিকারিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের ৫৪৫টি […]








