কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে দুশ কুড়িটি। যার মধ্যে ১৫০টি ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে। দুই দিক থেকেই সকাল সাড়ে সাতটায় প্রথম এবং রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে। একমাত্র স্মার্টকার্ড থাকা যাত্রীরাই এই ট্রেনে চড়তে পারবেন। শনিবার শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেনে উঠতে পারবেন।
Related Articles
১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা।
হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ। Post Views: 330
দুঃসাহসিক ! দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।
হাওড়া , ৫ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির রোজ মেরি লেনের একটি বহুতল আবাসনে। তিন তলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। বৃদ্ধা শুভা দেবী মেহতা জানান, তাঁর ছেলে কাজে বেরিয়ে যাওয়ার পর এদিন তিনি একাই ফ্ল্যাটে […]
মনের মতো রান্না না হওয়ায় মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত।
হাওড়া, ৫ আগস্ট:- মনের মতো রান্না হয়নি তাই মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ঘটনার এক বছর পর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত। মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রায় এক বছর পর ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল বাড়ির রান্না করা খাবার পছন্দ না হওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে মা’কে গলা টিপে খুন করেছিল ছেলে। হাওড়ার সাঁকরাইল থানার […]




