হাওড়া , ২৪ জুলাই:- শনিবার সকালে হাওড়ায় লিলুয়া বড় গেটের সামনে জি টি রোডের উপরে একটি বহুতল বিল্ডিংয়ের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বেরোচ্ছে দেখে বিল্ডিংয়ের বাসিন্দারা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। হতাহতের খবর নেই। দমকল সময়মতো এসে না পৌঁছালে বড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল।
Related Articles
অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার আন্দুলের চুনাভাটি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। অনলাইনে টাকা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া চুনাভাটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ হাওড়ার চুনাভাটি এলাকার রুবি পার্ক আবাসন থেকে ওই যুবককে করা হয়। জানা গেছে, শনিবার রাত্রি আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ওই […]
কলকাতায় ফিরলেন অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা, ২৪ অক্টোবর:- আমেরিকায় চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাসের মাঝামাঝিই তাঁর চোখের অস্ত্রোপচারের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। তাই নিয়ে বিরোধীরা কটাক্ষও করেন। অবশেষে কালীপুজোর দিন চিকিৎসা সেরে নিজের শহরে ফিরলেন তৃণমূলের সেনাপতি অভিষেক। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূলের […]
কিংস – লের পর মহামেডান স্পোর্টিং সই করালো উইলস প্লাজাকে।
অঞ্জন চট্টোপাধ্যায় , ১৫ জুলাই:- মহামেডান স্পোর্টিং এর নতুন সচিব ওয়াসিম আক্রম আর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস দায়িত্ব নিয়েই একের পর এক মাস্টার স্টোক দিচ্ছেন 2020-21 মরসুমে আই এস এল খেলার জন্য। কিংস লের পর এবার তারা সই করলেন উইলস প্লাজা কে। ইস্টবেঙ্গলকে সাফল্য দিতে না পারলেও পরপর গত দুই মরসুমে গোয়ার ক্লাবের চার্চ ইল […]





