< strong> হুগলি, ১৮ জুলাই:- করোনা কালে রক্ত সঙ্কটের মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবির করল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস।রবিবার শেওড়াফুলি ভক্তিমহলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষেরাও রক্তদান করেন।সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই ও জেলা সভাপতি দিলীপ যাদব। অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্ত সঙ্কটের মোকাবিলায় এই কর্মসূচি। প্রায় ১৫০ জন স্বেচ্ছা রক্তদাতা এই শিবিরে অংশ নিয়েছেন। রক্তদাতাদের গাছ বিলি করে অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে।
Related Articles
এক ফোনেই গায়েব ৫ লক্ষ, অসহায় হিন্দমটরের বৃদ্ধ দম্পতি।
হুগলি, ৩১ জানুয়ারি:- এক ফোনে উধাও ৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলীর হিন্দমোটরের, প্রফুল্লচাকী রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত কে উনার ব্যাঙ্ক এ সঞ্চিত ২ লক্ষ টাকার একটি ফিক্সট ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি ৩ লক্ষ টাকার এম.আই.এস ছিলো। এর পরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি […]
বেদখল হওয়া পার্টি অফিস উদ্ধার করে আর,এস,পি কে উপহার চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।
সুদীপ দাস, ১০ জুন:- বিরোধীদল আরএসপি তাদের পার্টি অফিসটি বাড়ির মালিক দরজা জানালার সামনে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছিলেন কয়েকদিন আগে। সবচেয়ে প্রাচীন এই পার্টি অফিসটি একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের আখড়া ছিল।মাস্টারদা সূর্যসেন যিনি এই পার্টি অফিসে আসতেন। আর সেটি সামান্য ভাড়া বাকি থাকার কারনে বাড়ির মালিক দরজার সামনে ইট গেঁথে বন্ধ করে দিয়েছিল। আগেই […]
বাংলা ভাগের মন্তব্য কোনো ভাবেই সমর্থনযোগ্য নয় , দিলীপের উল্টো লকেট।
সুদীপ দাস, ২২ আগস্ট:- বাংলা ভাগকে কোনভাবেই সমর্থন করি না। এ বাংলা আমাদের, এ বাংলা আবেগের বাংলা। রাখি বন্ধনের দিনে এভাবেই বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উল্টো সুর শোনা গেল বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর গলায়। রবিবার সকালে হুগলীর চুঁচুড়ায় বিজেপির জেলা অফিসে এসে দলের রাখি বন্ধন উৎসবে সামিল হন লকেট চ্যাটার্জী। সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি পথচলতি […]




