হাওড়া , ১৭ জুলাই:- রাজ্য জুড়ে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। হাওড়াতেও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সময়মতো এসে পৌঁছেছেন। বালির শান্তিরাম স্কুলে পরীক্ষার্থীরা কোভিড বিধি মেনেই এদিন পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষাকেন্দ্রে কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এবং শরীরের তাপমাত্রা মেপে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। উল্লেখ্য, কোভিড আবহেই রাজ্য জুড়ে আজ নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র হাজির থেকেই পরীক্ষার্থীদের দিতে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এবার মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫ জন। পরীক্ষার্থীদের জন্য আজ শনিবার রেলের স্টাফ স্পেশালে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পরীক্ষার্থীদের জন্য বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।
Related Articles
কৃষ্ণনগরে রোড শো অমিত শাহের।
নদীয়া, ৬ মে:- নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলীতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদীয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিল কিলোমিটার পথ রোড শো করেন অমিত সাহ। যদিও এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও […]
খালিস্তানি বিতর্কে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে দেখা করলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- খালিস্তানি বিতর্কে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে গত ২০ ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বললে রাজ্যজুড়ে বিতর্ক […]
বাসে অতিরিক্ত যাত্রী বহন আটকাতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর।
কলকাতা , ৭ আগস্ট:- বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রাজ্যের পরিবহন দপ্তর। করোনা আবহে রাজ্য সরকারের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী বাসে তোলা হলে বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন মহামারী আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে […]






