কলকাতা, ১৬ জুলাই:- বিশিষ্ট সাংবাদিক রাজীব ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘকাল ‘আজকাল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রথমে নিউজ এডিটর ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক ছিলেন। কাজ করেছেন ‘বর্তমান’ পত্রিকাতেও। সংবাদ সম্পাদনায় তাঁর বিশেষ দক্ষতা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি রাজীব ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Related Articles
গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনা।
হুগলি , ২৭ জানুয়ারি:- হুগলী জেলার গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাট ১নং ব্লকের রুঘবাটি অঞ্চলের মদিনাতে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুকুর এবং রাস্তার দুধারে। বিজেপির পক্ষ থেকে থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। […]
শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক।
কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার […]
ক্যাব আর এন,আর,সি ললিপপের এপিঠ-ওপিঠ ,মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুফুরে ধর্মতলার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি । মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ধর্মীয় ও সংবিধান রক্ষার জন্যই রাজ্যের মানুষ পথে নামবেন। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষেই তিনি সাওয়াল করেছিলেন। তবুও অশান্ত হয়ে উঠেছে বাংলা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, […]




