হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন থেকে চারটি বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। বাইক বাহিনী এনে তান্ডব চালানো হয়। দুষ্কৃতিদের হুমকিতে রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবারটি। ঘটনায় কয়েকজন আক্রান্ত হন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা সিসিটিভিতেও ধরা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
Related Articles
পুলকার মালিক ও ড্রাইভারদের সচেতনতা শিবির চুঁচুড়ায়।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দূর্ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এবারে চুঁচুড়ার বেসরকারী স্কুলগুলিতে চলা পুলকার মালিক ও ড্রাইভারদের ডেকে তাঁদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তাঁরা সরকারি নিয়ম মেনে গাড়ি চালায়। গাড়ি ও গাড়ির কাগজপত্র যাতে ফিট থাকে। পাশাপাশি সকল পুলকার মালিক ও চালকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়। আগামীদিন থেকে পুলকারে পুলিশি চেকিং ধারাবাহিকভাবে […]
ছয়টি তাজা বোমা সহ গ্রেফতার দুই জাঙ্গীপাড়ায়।
হুগলি , ৭ ডিসেম্বর:- ছয়টি তাজা বোমা সহ গ্রেফতার দুই। জাঙ্গীপাড়ার বাহানার কোতলপুরে বোমা নিয়ে জরো হয়েছে কয়েকজন দুষ্কৃতি খবর পায় পুলিশ। রবিবার গভীর রাতে তল্লাসীতে বেরিয়ে কোতলপুর বাজার থেকে গ্রেফতার করে সেখ ইসমাইল ও সেখ সালামকে। ধৃতদের কাছে থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার হয়। আজ তাদের শ্রীরামপুর আদালতে পাঠায় জাঙ্গীপাড়া থানার পুলিশ। Post Views: […]
চাকরি প্রার্থীদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা শিবপুরে।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- কয়েক দফা দাবিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদের কর্মপ্রার্থীরা বুধবার নবান্নে এক ডেপুটেশন কর্মসূচি নেন। এই নিয়ে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিন শিবপুর কাজিপাড়ায় জমায়েত হন তাঁরা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভাগেরও চাকরিপ্রার্থীরাও এদিন ডেপুটেশন দিতে কাজিপাড়ায় জমায়েত […]




