হাওড়া, ১১ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ডোমজুড়ে বেশ কিছু বাজার আজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। রবিবার সকালে সেইমতো হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার পুলিশ বন্ধ করতে গেলে বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ীরা হাওড়া আমতা রোড কিছুক্ষণ অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আজ এখানে বাজার যে বন্ধ থাকবে তা তারা জানতেন না। পুলিশ আগাম তাদের জানায়নি। পুলিশ গতকাল কাটলিয়া পর্যন্ত মাইকে প্রচার করে বাজার বন্ধের কথা জানালেও সলপের ব্যবসাদাররা তা জানতেন না। ফলে ব্যবসায়ীরা সকলেই বহু টাকার আনাজ, ফল, মাছ, মাংস কিনে এনেছিলেন বাজারে বিক্রির জন্য। এখন বাজার বন্ধ করে দেওয়া হলে প্রচুর টাকার আর্থিক ক্ষতি হবে তাঁদের। পরে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
করোনা রোগীর দেহ সৎকার ঘিরে বিক্ষোভ ঝাড়গ্রামে।
ঝাড়গ্রাম , ৯ আগস্ট:- এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর । স্থানীয় বাসিন্দারা ওই রোগীর দেহ সৎকারে বাধা দেয় । সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও । জানা গিয়েছে , গতকাল শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের (৮৮)। তিনি বিনপুরের বাসিন্দা । এরপর আজ […]
বেআইনিভাবে গরু পাচার করতে গিয়ে হুগলিতে গ্রেফতার দুই অভিযুক্ত।
প্রদীপ বসু, ২২ এপ্রিল:- বেআইনি ভাবে গরু পাচার করতে গিয়ে গ্রেফতার দুই অভিযুক্ত। রবিবার রাত ১১ টা নাগাত গরু বোঝাই একটি ছোটো হাতি আসছিল দিল্লি রোডের দিক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু মেন্টাল হাসপাতালের সামনে থেকে গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে পারেনি গাড়ি চালক। এরপর গাড়ি ও ২১ […]
হাওড়ায় বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন যাত্রী।
হাওড়া, ২৯ জুলাই:- বাস দুর্ঘটনা হাওড়ার অঙ্কুরহাটিতে, আহত কয়েকজন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারল আরেকটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি মোড়ে। ঘটনায় দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, শিয়ালদহ থেকে ধুলাগোড় যাওয়ার সময় একটি বাস যাত্রী ওঠানামার […]






