সুদীপ দাস, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জেড়ে অভিনব প্রতিবাদ হুগলির সিঙ্গুরের তৃনমুল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।তিনি এদিন নিজের বিধানসভা কেন্দ্র তথা বাড়ি সিঙ্গুরের রতনপুর থেকে কলকাতার বিধান সভার দিকে রওয়ানা দেন। এদিন রাজ্য বিধানসভায় বাজেট অধিবেসনে যোগ দিতেই তিনি কলকাতা যান। তৃনমুল নেতৃত্বের দাবী, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় বাজারের অন্যান্য জিনিসপত্রের ব্যাপক দাম বৃদ্ধি ঘটছে।সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন অথচ কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদির হুঁশ নেই।তাই সাধারণ মানুষের স্বার্থে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে সিঙ্গুর বিধায়ক বেচারাম মান্না সাইকেলে চেপে রাজ্য বিধানসভা যাবার কর্মসূচি করেন। এই বিষয়ে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানান ভারতে নরেন্দ্র মোদি যে অরাজকতা শুরু করেছে তার একটা নবতম সংযোজন হলো পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এই জন্য জিনিসপত্রে মুল্য বৃদ্ধি ঘটছে।এর প্রতিবাদে কলকাতায় বাজেট অধিবেশনে সাইকেল চালিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়। সাধারণ মানুষকে একটা বার্তা নরেন্দ্র মোদির এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও আন্দোলনে সামিল হন।
Related Articles
তিনমাস পর জার্মানি থেকে দেশে ফিরলেন আনন্দ, থাকবেন কোয়ারান্টাইনে
স্পোর্টস ডেস্ক ,৩০ মে:- করোনার করাল গ্রাসে আটকে পড়ায় দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। জার্মানির বুন্দেসলিগা দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে সেই সময়ই ইউরোপে আটকে পড়েছিলেন ভারতীয় দাবাড়ু। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তাই ফিরতে পারেন নি তিনি। অবশেষে শনিবার দেশে ফিরলেন আনন্দ। মার্চের শুরুতে ভারতে ফেরার চেষ্টা […]
হাওড়ার শালিমারের বহুতলে আগুন, আতঙ্ক।
হাওড়া, ২ অক্টোবর:- হাওড়া শালিমারের রবীন্দ্রনগর কমপ্লেক্সে সোমবার বিকেল নাগাদ আগুন লাগে। ওই বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুনের আতঙ্কে বহুতলের বাসিন্দারা আবাসনের ছাদে উঠে যান। শিবপুর ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। […]
অগ্নিকাণ্ডের ঘটনা বছর পেরোলেও, প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রতিবাদে হাওড়ায় ব্যবসায়ীদের মিছিল।
হাওড়া, ১৯ আগস্ট:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরো একটি বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সোমবার যৌথভাবে মৌন মিছিল করলো হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতি (সেন্ট্রাল) এবং পোড়া হাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি। এদিন সংগঠনের তরফ থেকে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। পোড়াহাট […]








