হাওড়া, ২ জুলাই:- হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী (৩৪)। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কি কারণে আত্মহত্যা তা তদন্ত করছে রেল পুলিশ।
Related Articles
হাওড়ায় সিএমওএইচ এর দপ্তরের সামনে আশা কর্মীদের বিক্ষোভ।
হাওড়া, ৭ জানুয়ারি:- দীর্ঘ করোনাকালে কাজের চাপ বাড়লেও বাড়েনি উৎসাহ ভাতা। এমনকি সময়মতো মেলে না ইনটেনসিভও। কিছুদিন ধরেই এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছিলেন আশাকর্মীরা। শুক্রবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি তাঁদের যে উৎসাহ ভাতা […]
গ্রেপ্তার হওয়া ৪ জন অভিযুক্তকেই হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই এর।
কলকাতা , ১৭ মে:- নারদ কাণ্ডে রাজ্যের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সরগরম কলকাতা থেকে জেলা। নিজাম প্যালেস থেকে শুরু করে রাজভবন এবং জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দফায় দফায় বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। নেতাদের গ্রেফতার করে নিজাম প্যালেসে আনার পরই, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। […]
ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে।
সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। […]







