আরামবাগ, ২৯ জুন:- গোপন সুত্রে খবর পেয়ে রাতে স্টেশনারি দোকানে অভিযান আরামবাগ থানার পুলিশের। হানা দেওয়ার পরই চক্ষু চরক গাছ। পান, বিড়ি ও সিগারেটের আড়ালে রমরমিয়ে চলছে বিলাতি মদের ব্যবসা। মদসহ গ্রেফতার দোকানের মালিক। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ভাটার মোড়ে একটি দোকানে পান বিড়ি সিগারেট দোকান ছিলো। পুলিশ তল্লাশি চালিয়ে মদসহ নাকি দোকানের মালিককে ধরে ফেলে। তাকে আটক করে আরামবাগ থানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বিলাতী মদের পাশাপাশি একটি ফ্রিজও বাজিয়াপ্ত হয়। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় মানুষ, একটা স্টেশনারি দোকানে কি ভাবে বিলাতী মদের দোকানে ব্যবসা হয়।যদিও পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।
Related Articles
চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো।
হুগলি,৬ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। প্রসঙ্গত দিন কয়েক আগেই চুঁচুড়ার চকবাজারে একটি চায়ের দোকানে বসে থাকা এক ষাটোর্দ্ধ ব্যাক্তির হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুঃষ্কৃতি। সেই ঘটনায় দুজনের পেনশনের টাকা খোয়া যায়। এবারে প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো চন্দননগরে। বৃহস্পতিবার দুপুরে চন্দননগর নাড়ুয়ার বাসিন্দা অমিয় […]
বেলুড় মঠে যীশু পুজো।
হাওড়া,২৪ ডিসেম্বর:- রাত পোহালেই আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়। সন্ধ্যা থেকেই যিশু পুজো দেখতে বেলুড় মঠ প্রাঙ্গনে ভিড় জমান অগণিত ভক্ত। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির […]
অনাথ শিশুদের রসগোল্লা খাইয়ে দিনটি উদযাপন করলেন ব্যবসায়ীরা।
কলকাতা, ১৪ নভেম্বর:- ২০১৭ সালে সরকারি ভাবে জিআই ট্যাগ পেয়েছিল বাংলার রসগোল্লা। তার চতুর্থ বর্ষপূর্তিতে আজ, রবিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে রসগোল্লা দিবস উদ্যাপন করেন বাংলার মিষ্টান্ন প্রস্তুতকারকরা। উড়িষ্যার বিরুদ্ধে আইনি লড়াই শেষে রসগোল্লার জিআই স্বীকৃতি পায় বাংলা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস তকমা পাওয়া দিনটি ছিল ১৪ই নভেম্বর। ওই দিনটিতে রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয় এই রাজ্যে। […]







