কলকাতা, ২৮ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এইসব প্রতারকরা সন্ত্রাসবাদীর থেকেও ভয়ঙ্কর উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এই ধরনের ঘটনায় পুলিশ এবং পুরনিগমগুলি কোনভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না বলেও মুখ্যমন্ত্রী এইদিন উল্লেখ করেন। প্রশাসনের তরফে আরও নজরদারি প্রয়োজন ছিল বলে তিনি জানান। ঐ শিবির থেকে যারা টিকা নিয়েছিলেন তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
তিন আইপিএস কে কেন্দ্রীয় ডেপুটেশনের পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- রাজ্যের আপত্তি সত্ত্বেও তিন আইপিএস আধিকারিক কে কেন্দ্রীয় ডেপুটেশনের পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে ওই সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপ কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়। রাজ্যের আপত্তি সত্ত্বেও আধিকারিকদের সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ বলে তিনি মনে করেন। ভোটের আগে এইভাবে […]
জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা বেলুড় মঠে।
হাওড়া, ২৬ আগস্ট:- জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হলো বেলুড় মঠে। সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো হয়। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হয় এদিন থেকেই। প্রথা মেনেই মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় […]
মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ।
উঃ২৪পরগনা, ১০ মার্চ:- কামারহাটির বিধায়ক মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনায় বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ। ভোকাল কর্ডের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বিধায়ক মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হবে তার আগে এদিনই বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় কামারহাটি পুরসভার ২৩নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর […]






