কলকাতা, ২৫ জুন:- দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। জবরদখল সরিয়ে সংস্থার বাড়তি জমি বিক্রি করার পাশাপাশি রাজস্ব বাড়াতে ওই সংস্থার পুনরুজ্জীবন সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুত্ গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডিপিএল সংক্রান্ত সব ফাইল জমা দেওয়ার নির্দেশ দেন মমতা। পাশাপাশি পুর্তমন্ত্রী মলয় ঘটককেও এনিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে ডিপিএলের পরিচালনার জন্য প্রতিমাসেরাজ্যের কোষাগার থেকে প্রায় ৪২ কোটি টাকা খরচ হয়। এর মধ্যে রয়েছে সংস্থার ১৩০০ কর্মীর বেতন। কিন্তু বিদ্যুত্ উত্পাদন করে ওই টাকা উঠে আসছে না। এছাড়াও রয়েছে কয়লার জোগানের সমস্যা রয়েছেমন্ত্রিসভায় আলোচনায় উঠে এসেছে, ডিপিএলের বহু ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলো অন্য কোনও ভাবে কাজে লাগানো যায় কিনা তাও খতিয়ে দেখা হবে। কর্মী ছাঁটাই না করে সংস্থাটিকে কীভাবে পুনরুজ্জীবিত করে তোলা যায় মুখ্য সচিবকে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Related Articles
পুলকার চালকের হাতে নিগৃহীত উত্তরপাড়ার বিশিষ্ট চিকিৎসক।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- কলকাতায় পুলকার চালকের হাতে উত্তরপাড়ার এক বিশিষ্ট চিকিৎসক নিগ্রহের শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার চেয়ে অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন। ফেসবুক পেজে ওই চিকিৎসকের পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ওই পুলকার চালকের বিরুদ্ধে সরব হয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আক্রান্ত ওই চিকিৎসকের নাম ডক্টর কৌশিক মুন্সি। তিনি কলকাতার কেপিসি […]
মুখ্যমন্ত্রী জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের পেনশন ঘোষণায় কটাক্ষ সুজনের।
কালিয়াগঞ্জ,৩ মার্চ:- মুখ্যমন্ত্রী এদিন বাজেটে ঘোষিত ‘জয় বাংলা’ ও ‘জয় জোহার’ নামে দুটি প্রকল্পের সূচনার কথাও ঘোষণা করেছেন। তাঁর কথায়, জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হবে, তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি জয় জোহার প্রকল্পেও আদিবাসী ভাই-বোনেরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, […]
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]







