সুদীপ দাস, ২৩ জুন:- বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিগত ছ’বছর আগের অশান্তির জের। খুন এক প্রৌঢ়। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর পশ্চিমপাড়া লাইনপারে। মৃত ওই ব্যাক্তির নাম মহাদেব হালদার (৬৮)। অভিযুক্ত পাশের বাড়ির ব্যাক্তির নাম স্বপন হাওলাদার(৪২)। স্বপন মহাদেবকে বাড়ির কাছেই হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে লাইন ধারে কাটারি ঘারে কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর স্বপন খুন করার পর পালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পন করে।
Related Articles
করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যসচিব।
কলকাতা , ১৬ এপ্রিল:-রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এই বৈঠক চলছে নবান্ন য়। স্বাস্থ্য স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ দপ্তরের শীর্ষ কর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। মেডিকেল কলেজ, ইএসআই হাসপাতালসহ সব রাজ্যের সব হাসপাতালে কভিড চিকিৎসার জন্য পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে কিনা তাও পর্যালোচনা করে দেখা হচ্ছে। […]
আগামীদিনে করমন্ডলকে বয়কট, জানালেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা উত্তরপাড়ার শানু।
হুগলি, ৩ মে:- সুপার ফাস্ট করমন্ডলে এর আগে অনেক বার গেছেন। কম সময় এত ভালো ট্রেনে টিকিট পেতে হুরোহুরি পরে। সেই ট্রেন এখন অভিশপ্ত। আগামী দিনে আবারও দক্ষিণ ভারতে যাবেন তবে করমন্ডলে না, বলছেন সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফেরা শানু দাস। উত্তরপাড়ার মাখালা এলাকার বাসিন্দা শানু একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার। করমন্ডলে চেন্নাই যাচ্ছিলেন। সেখান থেকে […]
কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার জে এন মুখার্জি রোডের একটি ছাঁট গেঞ্জি কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভোররাতে ঘটে গেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আনুমানিক ৪ জন আটকে ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটে ভোর সাড়ে চারটে নাগাদ। সেই সময় ৯ জন […]








