সুদীপ দাস, ২২ জুন:- মঙ্গলবার আরামবাগের নতিবপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো প্রায় ৫০০ কর্মী। বিগত দিনে বিজেপি করার জন্য মাথা মুন্ডন করে রিতিমত প্রায়শ্চিত্ত করলো সকলে। আনুষ্ঠানিকভাবে ন্যাড়া হওয়ার পরই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এনিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ সহ স্থানীয় নেতৃত্বরা খুশি প্রকাশ করলেও উল্টো সুর তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদবের গলায়। তিনি বলেন তৃণমূলে যোগ দিতে গেলে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হতে হবে। তারপর দলীয় সিস্টেমের মধ্যে স্থানীয় নেতৃত্বরা জেলা কমিটি এবং জেলা কমিটি রাজ্য নেতৃত্বকে জানিয়ে অনুমতি মিললেই তৃণমূলে যোগদান করা যায়। দিলীপবাবুর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে এদিন আরামবাগের যোগদান অনুষ্ঠান সম্পর্কে অবগতই ছিলেন না জেলা সভাপতি দিলীপ যাদব।
Related Articles
মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার।
কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোন ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মোটর […]
ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য লিলুয়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- লিলুয়ার রবীন্দ্র সরণিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে একটি চারতলা বিল্ডিংয়ের সিঁড়ির তলায় মিটার বক্সে আগুন লাগে। কালো ধোঁয়ায় চারদিক ভরে যায়। বহুতলের বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। মিটার বক্সের পাশেই তিনটি মোটর বাইক রাখা ছিল। আগুনে তিনটি বাইক ভস্মীভূত হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেন। কোনও […]
মদ্যপ চালকের হাতে বাসের স্টিয়ারিং উল্টে গেল বরযাত্রী বোঝায় বাস।
পশ্চিম মেদিনীপুর,১৮ জানুয়ারি:- মদ্যপ বাস চালকের হাতে বাসের স্টিয়ারিং। আর তাতেই ঘটলো বিপত্তি। বিয়ে বাড়িতে ফিরে আসারন পথে বরযাত্রী বোঝায় বাস উল্টে আহত বেশ কিছু বরযাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হাবলা তে। আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছ শুক্রবার রাত্রে গোয়ালতোড়ের ভেদুয়ার গ্রামের কুন্ডুপাড়ার সুদীপ কুন্ডু বিয়ে […]







