হাওড়া, ২২ জুন:- বেলুড়ের যুবককে খুন করা হয়েছে, দাবি মৃতের পরিবারের। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর বেলুড়ের যুবকের দেহ উদ্ধার হয় সোমবার। গত ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন টিপু সুলতান নামের ওই যুবক। বেলুড় থানাতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর সোমবার তার দেহ গঙ্গা থেকে উদ্ধার হয়। রিভার ট্রাফিক পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। বেলুড় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। খুন না অন্য কোনও কারণে মৃত্যু পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে।
Related Articles
এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারবে সাধারণ মানুষ।
কলকাতা, ৮ জুন:- রাজ্যের মানুষ এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। ওই ফোন নম্বর হল ৯১৩৭০৯১৩৭০।তিনি বলেন ‘সরাসরি […]
হাওড়া জেলা পরিষদের ৪২টি আসনে আজ নমিনেশন বামেদের।
হাওড়া, ১৩ জুন:- পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের আসনে বামফ্রন্ট প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এসডিও হাওড়া সদর অফিসে। পাশাপাশি, উলুবেড়িয়াতেও এসডিও অফিসে এদিন মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থীরা। এদিন হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় গরুহাটা মাঠে জমায়েতের পর সেখান থেকে এসডিও অফিসে […]
মধ্যবিত্তের মাথায় হাত , লকডাউনে রানাঘাটের রানু পাগলী আজ রানু ম্যাডাম।
নদিয়া,১১ জুন:- লক ডাউনের প্রায় ৩ মাস অতিক্রান্ত হতে চলেছে। বিশ্বজুড়ে করোনার থাবায় জর্জরিত সাধারন মানুষ থেকে ধনী গরীব সকলে। গৃহবন্দী হয়ে আছেন সর্বস্তরের মানুষ। তবুও পেটের টানে অনেকে ঘর থেকে বেড়িয়ে পড়েছেন। আজ আমরা এমন একজনের নাম বলবো তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। রাতারাতি রানাঘাট রেল স্টেশনে গান গেয়ে সোসাল মিডিয়া জগতে ভাইরাল হয়ে […]





