হাওড়া, ২০ জুন:- রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। টাকা না পেয়ে মারধর অ্যাম্বুলেন্স চালককে।হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গীকে টাকা না পেয়ে মারধর। রাতের রাস্তায় নিগ্রহের শিকার অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গী। টাকা ছিনতাইয়ের চেষ্টা। টাকাপয়সা না পেয়ে মারধর। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। জানা গেছে, রোগী আনতে যাওয়ার সময়ে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। চাকা বদলানোর সময়ে চালক ও তার সঙ্গীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে বাইক আরোহী দুই যুবক। টাকা না পেয়ে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে তারা। চালকের মোবাইল ফোন ভেঙে দেওয়া ও অপর একটি ফোন ফেলে দেওয়ার অভিযোগ। হাওড়ার বাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত অ্যাম্বুলেন্স চালক।
Related Articles
সিঙ্গুরে বাম পরিচালিত কৃষি সমবায় সমিতিতে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কৃষি সমবায় সমিতি তে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বেআইনি ভাবে কর্মী নিয়োগ ও কৃষান কার্ড বিলি করার ক্ষেত্রে স্বজন পোষন সহ একাধিক দাবিতে সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও কৃষান ক্রেডিট কার্ড না করা, টেন্ডারের ক্ষেত্রে আর্থিক দূর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে […]
অজি সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবে পরিবার , জানাল অস্ট্রেলিয়া বোর্ড
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিত ভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই […]
দশ হাজার টাকায় এক মাসের শিশুকে বিক্রী করে ধৃত মা।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- কোন্নগর অরবিন্দ পল্লী এলাকার রাখী দত্ত নিজের এক মাসের পুত্র সন্তান কে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। রাখি দত্ত বলেন আমার স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত সংসার চালাতে পারছিলাম না।এখন স্বামী ছেড়ে চলে গেছে চারটে বাচ্চা মানুষ করতে পারছিলাম না। তাই পাশের বাড়ির ঝুমা মন্ডল কে বলি ও তখন […]







