হুগলি , ১৯ জুন:- বর্তমান করোনার আবহে সারা বিশ্বের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজ দিশেহারা। এরই মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে শিশুমনের। এই মহামারী কালে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে শিশুদের মনের মধ্য তার ব্যাপক প্রভাব পড়ছে। স্কুল বন্ধ। পার্ক খেলার মাঠ কি জিনিস তা ভুলে গেছে। ঘরের মধ্যে বসে বসে তারা মনের দিক দিয়ে ভেঙ্গে পড়ছে। সেই সব শিশুদের কিছুটা আনন্দ দেবার জন্য শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক কংগ্রেসের সহ-সভাপতি গৌতম চক্রবর্তীর উদ্যোগে রবিবার বিকালে রিষড়ায় এক অভিনব কর্মসূচি আয়োজন করা হয়। গৌতম বাবু বলেন শিশুমন যাতে এই মহামারী কালে সজীব থাকে তারা যাতে একটু আনন্দে থাকে তার জন্যই আমাদের এই প্রয়াস। পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের হাতে খেলনা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
কমিশন বদলি করলো তিন জেলার নির্বাচনী আধিকারিককে।
কলকাতা , ৭ এপ্রিল:- নির্বাচন কমিশন তিন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে বদলি করেছে। দক্ষিণ দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক নিখিল নির্মল কে সরিয়ে দিয়ে সেখানে সি মুরুগান কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক এনাউর রহমান এবং পশ্চিম বর্ধমানের পূর্ণেন্দু মাঝিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া […]
ডিউটিরত পুলিশের জিপের পিছনে ধাক্কা ডাম্পারের , মৃত ১ , জখম ৩ পুলিশ কর্মী।
সুদীপ দাস, ২০ জুলাই:- পেট্রোলিং-এ থাকা পুলিশের জিপের পিছনে সজোরে ধাক্কা ডাম্পারের। ঘটনাস্থলেই মৃত্যু পুলিশের গাড়ির চালক ভাস্কর সাঁতরার। ঘটনায় ১ সাব ইন্সপেক্টর সহ মোট ৩ পুলিশ কর্মী গুরুতর জখম। তাঁদেরকে ডানকুনির একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাদপুর থানার মহেশ্বরপুর মোড়ে দূর্গাপুর হাইওয়ের উপর। এদিন কোলকাতামুখী দূর্গাপুর হাইওয়েতে টহলরত […]
বর্জ্য থেকে স্পিনিংমিলে আগুন, মৃত১, জখম১।
সুদীপ দাস, ১ মার্চ:- পাটের বর্জ্য থেকে আগুন। মৃত এক মহিলা শ্রমিক। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার হোসনেবাদের একটি স্পিনিং মিলে। ওই মিলে মূলতঃ পাটের সুতো তৈরী হয়। মৃত মহিলার নাম অনিমা দাস। বাড়ি মগরার অ্যাডকোনগরে। জখম মহিলা শ্রমিকের নাম সরস্বতী ধার। আহত […]




