হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে।
Related Articles
রাজ্য মন্ত্রীসভার বেশ কয়েকটি দপ্তরের রদবদল।
কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়া রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে মুখ্যমন্ত্রী আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। বিধানসভা ভবনে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর অর্থবিষয়ক প্রধান উপদেষ্টা নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র এই পদের দায়িত্ব পাচ্ছেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নতুন পদেও […]
জল নিয়ে বিজেপির বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া , ২৯ মার্চ:- ভোটের আবহে এবার জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, হাওড়ার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ নলবাহিত পানীয় জলের সমস্যায় রয়েছেন দীর্ঘদিন।পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। এরই প্রতিবাদে আজ এলাকার মহিলা সহ স্থানীয়দের নিয়ে বিজেপি কর্মীরা মাকড়দহ মোড়ে হাওড়া আমতা রোড অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে […]
রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপি বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ১০ মার্চ:- বাজেট অধিবেশনের সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা […]





