কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে সিবিএসই-র তরফে জানানো হয়েছে দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে, -সিবিএসই দ্বাদশের ফল নির্ধারণ করা হবে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। করোনা আবহে সিবিএসই সহ অন্যান্য বোর্ডের মতো এবার এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ হবে।
Related Articles
সিঙ্গুরের সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা।
হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরে সারের দোকান ও গোডাউনে পুলিশের হানা। আলুর চাষের মরশুমে সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন অসাধু সারের দোকানদার বস্তায় সারের লেখা দামের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁরই পরিপ্রেক্ষিতে হুগলীর গ্রামীণ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ডিএসপি নিমাই চৌধুরী ও সিঙ্গুর থানার ওসি […]
হাওড়ায় বিক্ষোভ টিএমসিপি’র।
হাওড়া, ২৮ আগস্ট:- শুক্রবার ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে। আগরতলায় মহারাজা বীরবিক্রম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের উপর শুক্রবার বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র ওই হামলার প্রতিবাদে শনিবার সকালে হাওড়ার বেলেপোল মোড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন ২৮ আগস্ট দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দলের […]
করোনা আক্রান্তে একই পরিবারের ৬ জনকে নিয়ে যাওয়া হল কভিড- ১৯ হাসপাতালে।
নদিয়া, ৬ জুন:- করোনা আক্রান্তে একই পরিবারের ৬ জনকে নিয়ে যাওয়া হল কভিড 19 হাসপাতালে।ঘটনা শানিবার সকালে নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের মনুনগর শিশু শিক্ষা কেন্দ্রের সামনে নিমাই দেবনাথ কর্মসুত্রে মহারাস্ট্রে থাকেন। গত ৩ দিন আগে তিনি তার পরিবার আরো ৫ সদস্যকে নিয়ে শান্তিপুরের মনুনগরের বাড়িতে ফেরেন। বাইরে থেকে আসার পর গ্রামবাসীদের সন্দেহ হয়, এরপর […]




